নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দিয়েছে সরকার।

বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা মিজবাহ উল আজীম নৌবাহিনীর শীর্ষ পদে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি মিজবাহ উল আজীমকে বাহিনী থেকে সরিয়ে কূটনৈতিক দায়িত্ব দিয়ে মাস্কাটে পাঠানো হয়েছিল।

বর্তমান বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে তার হাতে নৌবাহিনীর নেতৃত্ব তুলে দিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক প্রজ্ঞাপনে জানিয়েছে, মিজবাহ উল আজীমকে তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান করা হয়েছে। আগামী ২৩ জুলাই তিনি দায়িত্ব বুঝে নেবেন।

রাজশাহী ক্যাডেট কলেজের সপ্তদশ ব্যাচের ছাত্র মিজবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পান।

চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দিয়েছেন।

বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্টের দায়িত্বও তিনি পালন করেছেন।

  • Related Posts

    আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট

    ডেস্ক নিউজঃ জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, ২০২৬-২৭ অর্থবছর থেকেই সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। ১ জুলাই থেকে…

    অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ডেস্ক নিউজঃ দেশের নারী শিক্ষায় মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের মেয়েদের শিক্ষাব্যবস্থাকে ফ্রি করেছিলেন। আমরা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

    • By Reporter
    • জুলাই ১৬, ২০২৬
    • 4 views
    নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

    ‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

    • By Reporter
    • জুলাই ১৬, ২০২৬
    • 6 views
    ‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

    বাংলাদেশ সীমান্তে বেড়া তৈরির জন্য বিএসএফকে ১০০০ একর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার

    • By Reporter
    • জুলাই ১৬, ২০২৬
    • 6 views
    বাংলাদেশ সীমান্তে বেড়া তৈরির জন্য বিএসএফকে ১০০০ একর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার

    শীতলক্ষ্যায় নিখোঁজের ৮ ঘণ্টা পর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার

    • By Reporter
    • জুলাই ১৬, ২০২৬
    • 5 views
    শীতলক্ষ্যায় নিখোঁজের ৮ ঘণ্টা পর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার

    আর্জেন্টিনার জয়ে সামনে এল যে ৫টি বিষয়

    • By Reporter
    • জুলাই ১৬, ২০২৬
    • 6 views
    আর্জেন্টিনার জয়ে সামনে এল যে ৫টি বিষয়

    গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে পেছনে ফেলে শীর্ষে মেসি

    • By Reporter
    • জুলাই ১৬, ২০২৬
    • 5 views
    গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে পেছনে ফেলে শীর্ষে মেসি