বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হচ্ছে আজ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ বার্ষিক মহড়া ‘টাইগার লাইটনিং’ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ। দুই দেশের সামরিক বাহিনীর ১৬০ জনের বেশি সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছেন।শনিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। 

এতে বলা হয়, এই যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাস্তব পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা বাড়বে।

জানা যায়, এবারের ‘টাইগার লাইটনিং-২৬’ মহড়ায় বনাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার বিষয়ে যৌথ প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রশিক্ষণ দুই দেশের সামরিক বাহিনীকে একে অপরের কর্মদক্ষতা ও কৌশল সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ করে দেবে বলে আশা করা হয়।

মার্কিন দূতাবাস জানায়, ‘টাইগার লাইটনিং’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর মূল লক্ষ্য দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) উন্নত করা।

২০১৭ সালে শুরু হওয়া ‘টাইগার লাইটনিং’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত আয়োজিত দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে বন্ধ থাকলেও পরবর্তীতে আবার নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের অনুশীলনের মাধ্যমে পরিচালিত হবে। সমাপনী পর্বে অংশগ্রহণকারী সেনাসদস্যদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজঃ জন্মগতভাবে জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুটির চিকিৎসা ব্যয় বহনে অক্ষম অসহায় পরিবার। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা…

    প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

    ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। সোমবার (২০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

    • By admin admon
    • জুলাই ২০, ২০২৬
    • 2 views
    জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

    জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে বিতর্কিত বদলি, অভিযোগের আসামিদের ‘প্রাইজ পোস্টিং’ নিয়ে তোলপাড়

    • By admin admon
    • জুলাই ২০, ২০২৬
    • 11 views
    জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে বিতর্কিত বদলি, অভিযোগের আসামিদের ‘প্রাইজ পোস্টিং’ নিয়ে তোলপাড়

    সাত সকালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

    • By admin admon
    • জুলাই ২০, ২০২৬
    • 2 views
    সাত সকালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

    প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

    • By admin admon
    • জুলাই ২০, ২০২৬
    • 4 views
    প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

    সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস

    • By admin admon
    • জুলাই ২০, ২০২৬
    • 4 views
    সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস

    সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    • By admin admon
    • জুলাই ২০, ২০২৬
    • 4 views
    সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী