দিল্লিতে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে আতিথ্য দেবে আফগানিস্তান

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরে দিল্লিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। ক্রিকইনফোর তথ্যমতে, সিরিজটি ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সূচিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

নিজ দেশের মাটিতে কোনো দলের ভারতের বিপক্ষে স্বাগতিক হিসেবে খেলার ঘটনা এটিই হবে প্রথম। কারণ আফগানিস্তান বেশ কিছুদিন ধরেই ভারতে তাদের ‘হোম’ ম্যাচগুলো খেলে আসছে। এর আগে তারা লখনউ, দেরাদুন ও গ্রেটার নয়ডায় নিজেদের হোম ম্যাচ খেললেও ভারতের বিপক্ষে কখনো খেলেনি।

শুভমান গিলদের বিপক্ষে এই সিরিজটি শ্রীলঙ্কা সফর(টেস্ট সিরিজ) এবং এশিয়ান গেমসের মধ্যবর্তী সময়ে নির্ধারিত হয়েছে। জাপানে এশিয়ান গেমস শুরু হবে সেপ্টেম্বরের শেষভাগে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টটি শেষ হওয়ার কথা ২৭ আগস্ট। যা আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের অন্তত দুই সপ্তাহ আগে। অন্যদিকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের এক সপ্তাহ পর ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস।

এর আগে গত জুনে আফগানিস্তান ও ভারত একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল, যা ছিল আফগানিস্তানের জন্য একটি ‘অ্যাওয়ে’ সিরিজ। নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত টেস্টটিতে ভারত তৃতীয় দিনেই ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। এরপর ওয়ানডে সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয় শুভমান গিলরা।

বর্তমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সাম্প্রতিক ফলাফল খুব একটা ভালো নয়। জুনের শেষ সপ্তাহে বেলফাস্টে আয়ারল্যান্ডের কাছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হারার পরপরই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারত ৪-০ ব্যবধানে পরাজিত হয়। এরপর ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরে যায় সফরকারীরা। বর্তমানে ভারত জিম্বাবুয়ে সফরে রয়েছে, যেখানে তারা তিন ম্যাচের একটি সিরিজ খেলছে।

চলতি বছরের শুরুর দিকে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আফগানিস্তান আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। সেই বিশ্বকাপে তারা চারটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেলেও ‘সুপার এইট’-এ জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল।

  • Related Posts

    শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

    ক্রীড়া ডেস্কঃ এশিয়ান গেমসের সেমিফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ভারতীয় নারী ক্রিকেট দলের ওপেনার শেফালি ভর্মা। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এতেই ৪ উইকেট হারিয়ে ১৯৫…

    সাদামাটা উদ্বোধনে জাপানে শুরু হলো এশিয়ান গেমস

    ক্রীড়া ডেস্ক : জাপানের নাগোয়ায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস। শনিবার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে নাচ, সংগীত ও আতশবাজির বর্ণিল আয়োজনে শুরু হয় এবারের আসর।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শিল্পকলায় ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

    • By Sara
    • সেপ্টেম্বর ২০, ২০২৬
    • 1 views
    শিল্পকলায় ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

    আমি কবি নই

    আমি কবি নই

    শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন করে প্রজ্ঞাপন জারি

    শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন করে প্রজ্ঞাপন জারি

    সমুদ্র উপকূলে অপরাধ দমনে কোস্ট গার্ডকে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

    সমুদ্র উপকূলে অপরাধ দমনে কোস্ট গার্ডকে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

    চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার : জনপ্রশাসন উপদেষ্টা

    চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার : জনপ্রশাসন উপদেষ্টা

    হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

    • By admin admon
    • সেপ্টেম্বর ২০, ২০২৬
    • 10 views
    হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান