ইনজুরি কাটিয়ে চমক দিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ লিটন দাস। শনিবার (১ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পায়ের চোট থেকে সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন। দুই ম্যাচের সিরিজ খেলতে ইতিমধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। এর মধ্যেই এলো সুখবর। প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

জানা গেছে, পুনর্বাসন প্রক্রিয়া শেষে দ্রুত সেরে উঠায় শেষ মুহূর্তে তাকে দলে নেওয়া হয়েছে। ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে রোববার (২ আগস্ট) অস্ট্রেলিয়ার বিমান ধরবেন লিটন।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। চোটের কারণে গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়েছে। রোববার তিনি ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।’
  • Related Posts

    বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা: লিওনেল মেসি

    ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের ক্ষত কাটিয়ে ফের খেলায় ফিরেছিলেন। ইন্টার মায়ামির জার্সি গায়ে জড়িয়ে গোলও করেছিলেন তিনি। কিন্তু কয়েক দিন পরই আর্জেন্টাইন জাদুকর হারান…

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ

    ক্রীড়া ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এমন একটি দিন বাংলাদেশের জন্য একসময় ছিল স্বপ্নের মতো। ডারউইন টেস্টের প্রথম দিন শেষে সেই স্বপ্নই যেন বাস্তবতার রূপ নিয়েছে। বল হাতে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী

    দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী

    নবম পে-স্কেল জুলাই থেকেই আংশিক বাস্তবায়নের প্রস্তাব, কার বেতন কত

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 5 views
    নবম পে-স্কেল জুলাই থেকেই আংশিক বাস্তবায়নের প্রস্তাব, কার বেতন কত

    বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা: লিওনেল মেসি

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 6 views
    বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা: লিওনেল মেসি

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 6 views
    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ

    ‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’- তানজিন তিশা

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 6 views
    ‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’- তানজিন তিশা

    বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 10 views
    বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক