মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : গুণগত মান নির্ধারিত মানদণ্ডে না পৌঁছানোয় ভারত থেকে আমদানি করা প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চালের একটি চালান ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্যিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বহুজাতিক কোম্পানির মজুত থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে চালগুলো বাংলাদেশে সরবরাহ করা হয়েছিল।

খবরে বলা হয়, চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষায় খাদ্যোপযোগী হিসেবে ছাড়পত্র পেলেও পরবর্তী বিস্তারিত পরীক্ষায় এর মান নির্ধারিত মানের নিচে পাওয়া যায়। এরপর প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন খালাস হলেও বাকি চাল নিয়ে আপত্তি ওঠে। পরে পুরো চালান ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এ ঘটনায় বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়া বা সিদ্ধান্ত গ্রহণে বিলম্বও ভূমিকা রাখতে পারে। তবে এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলেও সংশ্লিষ্টদের আশঙ্কা।

  • Related Posts

    হরমুজ প্রণালি ফের চালুর আশা, বিশ্ববাজারে কমল তেলের দাম

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতার ইতিবাচক আশ্বাসে আন্তর্জাতিক বাজারে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার ইঙ্গিতে…

    রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৪৭

    আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলীয় জনপ্রিয় পর্যটন শহর গেলেনজিকের কাছে একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ৪৭ জন হতাহত হয়েছে। এর মধ্যে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলে শাস্তি: শিক্ষামন্ত্রী

    • By Reporter
    • আগস্ট ৪, ২০২৬
    • 4 views
    শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলে শাস্তি: শিক্ষামন্ত্রী

    ৪ সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

    • By Reporter
    • আগস্ট ৪, ২০২৬
    • 4 views
    ৪ সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

    মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

    • By Reporter
    • আগস্ট ৪, ২০২৬
    • 5 views
    মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

    হরমুজ প্রণালি ফের চালুর আশা, বিশ্ববাজারে কমল তেলের দাম

    • By Reporter
    • আগস্ট ৪, ২০২৬
    • 4 views
    হরমুজ প্রণালি ফের চালুর আশা, বিশ্ববাজারে কমল তেলের দাম

    নারী কেলেঙ্কারি ও ব্যাংক কর্মকর্তা অপহরণের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

    • By Reporter
    • আগস্ট ৪, ২০২৬
    • 5 views
    নারী কেলেঙ্কারি ও ব্যাংক কর্মকর্তা অপহরণের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

    অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারে: হান্নান সরকার

    • By Reporter
    • আগস্ট ৪, ২০২৬
    • 6 views
    অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারে: হান্নান সরকার