ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইতালির

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ নেপলস অঞ্চলে গত সপ্তাহের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি মোকাবিলায় ১০ কোটি ইউরো সহায়তা বরাদ্দ করেছে ইতালি সরকার।

মঙ্গলবার (৪ আগস্ট) দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রী এ তথ্য জানান।

গত শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা ৪ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পটি গত ৪০ বছরের মধ্যে নেপলস এলাকায় সবচেয়ে শক্তিশালী ছিল। এতে প্রায় ৭০০ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। ভূমিকম্পে ২৬ জন আহত হয়।

ক্ষতিগ্রস্ত ভবনগুলোর অধিকাংশই শহরের পশ্চিমে অবস্থিত পোজুওলি এলাকার যেখানে সরিয়ে নেওয়া বেশিরভাগ মানুষ বসবাস করতেন।

মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি বলেন, বরাদ্দকৃত অর্থ ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের কাজে ব্যবহার করা হবে।

দমকল বাহিনীর তথ্য অনুযায়ী জানা গেছে, ৩৯৫টি বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

মন্ত্রী জানান, সরিয়ে নেওয়া ৭০০ জনের মধ্যে ৫৬৮ জনের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এখনো ১২৮ জন হোটেলে অবস্থান করছেন।

এই অঞ্চলটি ইউরোপের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখের অবস্থান এবং এখানে প্রায়ই ভূমিকম্পসহ ভূ-কম্পনমূলক কার্যক্রম ঘটে থাকে। শুক্রবারের ভূমিকম্পের পর রাতভর অপেক্ষাকৃত কম মাত্রার বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়।

সূত্র: এএফপি।

  • Related Posts

    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

    আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে আরও একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ নিয়ে অন্তত আটটি ট্যাংকারে হামলা চালানো…

    প্রেমিকের সঙ্গে তীব্র ঝগড়ার পর ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী

    আন্তর্জাতিক ডেস্ক : চীনের ঝেজিয়াং প্রদেশের জিয়াশিং শহরে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। প্রেমিকের সঙ্গে রাতভর ঝগড়ার জেরে ২০ বছর বয়সী এক তরুণী ১৮ তলা ভবনের বারান্দা থেকে লাফ দিয়েও প্রাণে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে

    ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী

    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 5 views
    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

    প্রেমিকের সঙ্গে তীব্র ঝগড়ার পর ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    প্রেমিকের সঙ্গে তীব্র ঝগড়ার পর ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী

    ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার

    এক দশকের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    এক দশকের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো