চট্টগ্রামে শিপইয়ার্ডে হতাহতের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

image_pdfSaveimage_print

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালের এ দুর্ঘটনার প্রকৃত কারণ নিরূপণে এ কমিটি করেছে জাহাজভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

বিএসবিআরএর সভাপতি মো. মহসিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সংগঠনের সদস্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএসবিআরএর কারিগরি উপদেষ্টা ক্যাপ্টেন আনাম চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের ভারপ্রাপ্ত সচিব নাজমুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটির বাকি তিন সদস্য হলেন বিএসবিআরএর উপদেষ্টা মো. নাঈম শাহ ইমরান, কারিগরি পরামর্শক ক্যাপ্টেন সিরাজুল মওলা এবং এইচআর শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান।

চিঠিতে তদন্ত কমিটিকে জরুরি ভিত্তিতে পুরো বিষয়টি তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার জন্যও বলা হয়েছে।

  • Related Posts

    জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে সাইডলাইন বৈঠক করেছেন। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে দুই প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত…

    প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

    প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

    জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

    উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

    প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

    • By Sara
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 17 views
    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

    চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

    • By Sara
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 14 views
    চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

    বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন

    • By Sara
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 13 views
    বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন