শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে শিশুদের খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন (৪৫) নামের এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর সকালে বালাগ্রাম ইউনিয়নে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে কয়েকজন শিশুর খেলাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। এতে ধারালো দেশীয় অস্ত্র ব্যবহারের ফলে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেনকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

মঙ্গলবার বিকেলে মকবুলের মরদেহ জলঢাকার বালাগ্রামের নিজ বাড়িতে নেওয়ার পথে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা জলঢাকা বাজারে লাশবাহী গাড়ি আটকে দেন। এ সময় প্রায় এক ঘণ্টা মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই প্রতিপক্ষ মামলা করেছে এবং পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে (একটি ১৭ সেপ্টেম্বর এবং অন্যটি ১৯ সেপ্টেম্বর)। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং খুব দ্রুত তাদের আইনের আওতায় এনে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • Related Posts

    সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, প্রতিমন্ত্রীর কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ; গ্রেপ্তার ৩

    মোংলা প্রতিনিধিঃ সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।…

    আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা

    ঠাকুরগাঁওয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।   শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা সদরের বিসিক শিল্পনগরি এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বন্ড সুবিধার ২,২৩৭ টন কাপড় খোলাবাজারে বিক্রি, রিয়াজ নিটওয়্যারের বিরুদ্ধে ৯৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 18 views
    বন্ড সুবিধার ২,২৩৭ টন কাপড় খোলাবাজারে বিক্রি, রিয়াজ নিটওয়্যারের বিরুদ্ধে ৯৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 17 views
    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সামরিক চাপে দমাতে না পেরে ইরানকে ঘায়েলে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 16 views
    সামরিক চাপে দমাতে না পেরে ইরানকে ঘায়েলে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল

    ইসলামী ঐতিহ্যের ৩২ হাজারের বেশি দুর্লভ বই আছে সৌদির যে লাইব্রেরিতে

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 9 views
    ইসলামী ঐতিহ্যের ৩২ হাজারের বেশি দুর্লভ বই আছে সৌদির যে লাইব্রেরিতে

    শাকিবের ‘নিঃস্ব’ ছবিতে বলিউড চমক, শুটিং শুরু কবে

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 12 views
    শাকিবের ‘নিঃস্ব’ ছবিতে বলিউড চমক, শুটিং শুরু কবে

    ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 9 views
    ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি