শেষ ম্যাচে ২৩৭ রানে উড়িয়ে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসের মধ্যেই মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২৩৭ রানে হারিয়েছে স্বাগতিকরা।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে টস জিতে আগে ব্যাট করে আদিল বিন সিদ্দিকের দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৬৯ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের স্পিনার রাফিউজ্জামান রাফি ও শেখ পারভেজ জীবনের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া। মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল আক্রমণাত্মক। ওপেনার জাওয়াদ আবরার ও মঈনুল ইসলাম তন্ময় মাত্র ৮.৩ ওভারে ৮২ রান তুলে দেন। জাওয়াদ ৩২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি করে চার ও ছক্কা।

এরপর ব্যাট হাতে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন আদিল বিন সিদ্দিক। দুর্দান্ত ব্যাটিংয়ে ১১১ বলে ১৩৫ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। তাঁর সেঞ্চুরির ওপর ভর করে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

আদিলকে দারুণভাবে সহযোগিতা করেন খালিদ হাসান। তাঁর ব্যাট থেকে আসে ৭৩ রান। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৯ রান করে বাংলাদেশ। ফলে মালয়েশিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৭০ রান।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই ওপেনার উল্লাহ মালিককে ফিরিয়ে দেন বাংলাদেশের পেসার রাহিন আহমেদ। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি সফরকারীরা।

মালয়েশিয়ার সাত ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কেউই ইনিংস বড় করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক সায়েদ আজিজ।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাফিউজ্জামান রাফি ও শেখ পারভেজ জীবন তিনটি করে উইকেট নেন। পেসার রাহিন আহমেদের শিকার দুটি উইকেট। তাঁদের দারুণ বোলিংয়ে ১৩২ রানেই থেমে যায় মালয়েশিয়ার ইনিংস।

ফলে ২৩৭ রানের বিশাল জয় নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

  • Related Posts

    বিপিএল অত্যন্ত জনপ্রিয়, এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

    ক্রীড়া ডেস্ক : দেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি বছর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএল না হওয়ার এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই…

    এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয়

    ক্রীড়া ডেস্ক : জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টানা দুই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কার পেনশন কত বাড়বে

    • By admin admon
    • সেপ্টেম্বর ৭, ২০২৬
    • 3 views
    কার পেনশন কত বাড়বে

    সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

    সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

    দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

    দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

    সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 7 views
    সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

    হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 6 views
    হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 8 views
    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা