‘আমরা পরের ম্যাচটাও জিততে পারি’ : মুশফিকুর রহিম

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ক্রিকেট পরাশক্তি এই দলটিকে তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। ডারউইনে ৯ উইকেটের জয়কে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে দেখছেন টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ড্রেসিংরুমের ভিডিওতে জাতীয় দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম বলেন, ‘শান্তকে যেমন বলেছি, এখন পর্যন্ত আমার মনে হয় এটিই সবচেয়ে বড় জয়। তবে এখন পর্যন্তই। কে জানে, আমরা পরের ম্যাচটাও জিততে পারি। মাউন্ট মঙ্গানুইয়ের জয়টিও অবশ্যই বড় ছিল, তবে এটি বিশেষ।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘খালি একটা জিনিসই আমরা চেষ্টা করেছি যে আমরা নিজেদের বিশ্বাস করি। সবাই সবাইকে সাপোর্ট করি। ওই বিশ্বাসটাই ছিল। মাঠে যখন লিটন, শান্ত, মুশফিক ভাই আমরা যারা ছিলাম, একটাই চেষ্টা করেছি খেলাটা পাঁচ দিনে নিয়ে যাওয়ার। ওই বিশ্বাসটা সবার ভেতরে ছিল।’

ডারউইনে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। একাই ৬ উইকেট নেন হাসান মাহমুদ। দুটি করে উইকেট নেন বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের (১০২) সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত (৮৪), মেহেদি হাসান মিরাজ (৬৫) ও মুমিনুল হকের (৪৯) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪২৬ রান করে বাংলাদেশ।

২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির পরও ২৮৪ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।

জয়ের জন্য বাংলাদেশ দলের টার্গেট ছিল মাত্র ৫৭ রান। মামুলি স্কোর তাড়া করতে নেমে শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারালেও সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভকে সঙ্গে নিয়ে ৯ উইকেট হাতে রেখেই দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন সাদমান ইসলাম অনিক।

  • Related Posts

    ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান তাড়া করে জয়ের রেকর্ড লঙ্কানদের

    ক্রীড়া ডেস্ক : ৪৩০ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে ওয়ানডে ক্রিকেটে রান তাড়ার ইতিহাসে গড়তে হতো নতুন রেকর্ড। হ্যারি ব্রুকের রেকর্ড গড়া দ্বিশতকে ইংল্যান্ডের তোলা ৪২৯ রানও শেষ পর্যন্ত যথেষ্ট…

    ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : ফাইনালে ভারতের কাছে ১২ গোলের ব্যবধানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের নারী হ্যান্ডবল দলকে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির শিরোপা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১১ জেলের কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১১ জেলের কারাদণ্ড

    সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

    সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

    ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

    ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

    ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

    ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

    তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন

    তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন

    সৌদি-হুতি সংঘাত: উল্লেখযোগ্য যা যা ঘটল

    সৌদি-হুতি সংঘাত: উল্লেখযোগ্য যা যা ঘটল