বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্কঃ ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। টাইগারদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অজিরা। হারের পর আরও একটি দুঃসংবাদ পেতে যাচ্ছে স্বাগতিকরা। ধীরগতির ওভার রেটের কারণে আইসিসি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জরিমানা করার কথা ভাবছে।

ডারউইনে বিশাল ব্যবধানের হার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম বড় হারগুলোর একটি। আর এই ম্যাচেই স্লো ওভার-রেটের খড়গে পড়তে যাচ্ছে প্যাট কামিন্সের দল।

আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বোলিং করতে হয়, সে হিসেবে সারাদিনে অন্তত ৯০ ওভার বোলিং করা বাধ্যতামূলক। কিন্তু গত শনিবারে নির্ধারিত সময়ে মাত্র ৮৬ ওভার করতে পেরেছিল অস্ট্রেলিয়া, যা সর্বনিম্ন সীমার চেয়ে চার ওভার কম।

আইনি বিধান অনুযায়ী, নির্ধারিত ওভারের চেয়ে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ কেটে রাখতে পারে আইসিসি। প্রতি টেস্টে প্রতিটি অজি খেলোয়াড়ের ম্যাচ ফি ২০ হাজার ডলার হওয়ায়, এক ওভারের জন্য ১ হাজার ডলার করে চার ওভারে মোট ৪ হাজার ডলার জরিমানা হতে পারে।

কেবল আর্থিক জরিমানাই নয়, স্লো ওভার-রেটের কারণে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) পয়েন্ট টেবিল থেকেও চার পয়েন্ট কাটা যেতে পারে অস্ট্রেলিয়ার। বর্তমানে অস্ট্রেলিয়া ৮৪ পয়েন্ট এবং ৭৭.৭৮ জয় শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার প্রথম স্থানে অবস্থান করছে।

অন্যদিকে, ৩৬ পয়েন্ট এবং ৭৫ জয় শতাংশ নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৪০ পয়েন্ট ও ৬৬.৬৭ শতাংশ জয় নিয়ে চারে বাংলাদেশ।

  • Related Posts

    ‘আমরা পরের ম্যাচটাও জিততে পারি’ : মুশফিকুর রহিম

    ক্রীড়া ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ক্রিকেট পরাশক্তি এই দলটিকে তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। ডারউইনে ৯ উইকেটের জয়কে বাংলাদেশের টেস্ট…

    টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, বাদ পাকিস্তান

    ক্রীড়া ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ। আছে বাংলাদেশসহ ৭টি দল। তবে প্রত্যেকের সামনে আলাদা সমীকরণ। পয়েন্টের শতাংশ অনুযায়ী শীর্ষে থাকা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ থেকে ৮ ফুট লম্বা সাপ উদ্ধার

    • By Sara
    • আগস্ট ১৮, ২০২৬
    • 0 views
    শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ থেকে ৮ ফুট লম্বা সাপ উদ্ধার

    তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ

    তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ

    এআই’র অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

    এআই’র অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

    ‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’- উপদেষ্টা জাহেদ উর রহমান

    ‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’- উপদেষ্টা জাহেদ উর রহমান

    প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিব

    প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিব

    ৩ লাখ ৮৫ হাজার ৭২৫ টাকা থেকে ৩২ লাখ ৪৭ হাজার ২০০ টাকায় ব্যয় বৃদ্ধি, যন্ত্রাংশের হিসাব ও সম্ভাব্য অনিয়মের অভিযোগ

    • By admin admon
    • আগস্ট ১৮, ২০২৬
    • 25 views
    ৩ লাখ ৮৫ হাজার ৭২৫ টাকা থেকে ৩২ লাখ ৪৭ হাজার ২০০ টাকায় ব্যয় বৃদ্ধি, যন্ত্রাংশের হিসাব ও সম্ভাব্য অনিয়মের অভিযোগ