ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : ফিফা আশিয়ান কাপে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে খেলার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সম্মতি জানানোর পর ফিফার অনুমোদনের অপেক্ষায় ছিল। অবশেষে ফিফার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় আসন্ন আশিয়ান কাপে মাঠে নামার পথ খুলেছে বাংলাদেশের।

শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, শুক্রবার রাতে ফিফার কাছ থেকে টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ।

আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবর পেয়েছি। আমরা আশিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি। এরই মধ্যে ফিফাকে নিশ্চিত করেছি যে, আশিয়ান কাপে খেলব।’

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। গত ১৩ আগস্ট ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশের সামনে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।

টুর্নামেন্টে মোট ১৪টি দল দুটি বিভাগে অংশ নেবে—প্রিমিয়ার ডিভিশন ও চ্যালেঞ্জ ডিভিশন। প্রিমিয়ার ডিভিশনের আয়োজন করবে ইন্দোনেশিয়া, আর চ্যালেঞ্জ ডিভিশনের আয়োজক হংকং।

প্রিমিয়ার ডিভিশনে স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান ও বাংলাদেশ।

  • Related Posts

    বিপিএল অত্যন্ত জনপ্রিয়, এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

    ক্রীড়া ডেস্ক : দেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি বছর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএল না হওয়ার এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই…

    এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয়

    ক্রীড়া ডেস্ক : জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টানা দুই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কার পেনশন কত বাড়বে

    • By admin admon
    • সেপ্টেম্বর ৭, ২০২৬
    • 2 views
    কার পেনশন কত বাড়বে

    সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

    সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

    দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

    দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

    সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 7 views
    সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

    হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 6 views
    হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 8 views
    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা