ইরান যুদ্ধে খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করবে যুক্তরাষ্ট্র

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাথে চলমান যুদ্ধ খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করতে যাচ্ছে। যুদ্ধে এবার মিত্র দেশগুলোকেও পাশে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জনসন বলেন, আমরা খুব দ্রুত নতুন একটি ধাপে যেতে চলেছি। আমার বিশ্বাস, মিত্র দেশগুলো পরবর্তী ধাপে আমাদের সহায়তা করবে এবং আমরা এটি শেষ করব।

তিনি আরও বলেন, সবাই জানে আমরা সাপের মাথা কেটে ফেলেছি। আলোচনার টেবিলে ইরানিদের বিশ্বাস করা যায় না। এটাই মূল চ্যালেঞ্জ। স্পিকার দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সক্ষম হয়েছেন। এটা আগের সব প্রশাসনেরই লক্ষ্য ছিল।

যুক্তরাষ্ট্রের এই নতুন ধাপের প্রতিফলন দেখা যাচ্ছে সাগরে। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ইরানি বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অবরোধ নিশ্চিতে মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ ঘুরিয়েছে। দুদিন আগে সংখ্যাটি ছিল ৬৮। এছাড়া দুটি জাহাজে তল্লাশি ও তিনটিকে অকেজো করা হয়েছে।

অবরোধ কার্যকর করতে ইউএসএস জন ফিন এবং ইউএসএস রসের মতো গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ কাজ করছে।

সাগরে এমন জোরালো সামরিক তৎপরতার মধ্যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি মানচিত্র শেয়ার করেন। সেখানে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়। এর ঠিক এক দিন আগে এক সমাবেশেও তিনি অঞ্চলটিকে ‘আমেরিকান ভূখণ্ড’ বলে মন্তব্য করেছিলেন।

  • Related Posts

    হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া অনুমোদন ইরানের

    আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে বিভিন্ন সেবার জন্য ফি নেওয়ার একটি খসড়া আইন অনুমোদন করেছে। ইরানের রাষ্ট্রীয়…

    হরমুজ বন্ধ তবুও যে কৌশলে নিয়ন্ত্রণে আছে বিশ্ব তেল বাজার

    আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের ষোলো দিনের মাথায় তেলের দাম ব্যারেলপ্রতি ১০৩.৯০ ডলার মানে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়া সত্ত্বেও গত কয়েক মাসে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া অনুমোদন ইরানের

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 0 views
    হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া অনুমোদন ইরানের

    ইরান যুদ্ধে খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করবে যুক্তরাষ্ট্র

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 3 views
    ইরান যুদ্ধে খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করবে যুক্তরাষ্ট্র

    মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 5 views
    মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

    ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 5 views
    ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল

    বড় সুখবর পেল বাংলাদেশ

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 5 views
    বড় সুখবর পেল বাংলাদেশ

    ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 6 views
    ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান