‘যুদ্ধবাজ’ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান

image_pdfSaveimage_print

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভিযোগ করেছেন, ইসরায়েলের ‘যুদ্ধবাজ’ সরকার উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। একইসঙ্গে তিনি আঞ্চলিক উত্তেজনা মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক বক্তব্যে এরদোগান বলেন, ইহুদিবাদ (জায়নবাদ) তার প্রতিবেশীদের শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে। মানবিক মূল্যবোধ রক্ষায় যারা কাজ করছে, ইসরায়েল তাদেরও লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ করেন তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের যথাযথ জবাব দিচ্ছে না বলেও সমালোচনা করেন এরদোগান।

তার ভাষায়, ইসরায়েলের ‘গণহত্যার নেটওয়ার্কের’ এমন কিছু কর্মকাণ্ড রয়েছে, যা আন্তর্জাতিক আইন, নীতি, মূল্যবোধ ও সীমারেখাকে উপেক্ষা করে।

এরদোগান বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় তুরস্ক মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও জোট আরও শক্তিশালী করার চেষ্টা করছে।

কয়েক সপ্তাহ আগে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার পর এমন মন্তব্য করলেন এরদোগান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে সময় দাবি করেছিলেন, ওই ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েন ঠেকাতেই হামলা চালানো হয়েছে।

  • Related Posts

    বিশ্বজুড়ে ডিজেল সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও

    আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া ডিজেল সংকট আগামী বছরেও কাটার সম্ভাবনা কম। ফলে জ্বালানির বাড়তি দাম বিশ্ব অর্থনীতিতে আরও দীর্ঘ সময় চাপ তৈরি করতে…

    মসজিদুল হারামের মুয়াজ্জিন ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল

    সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। সোমবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি মসজিদুল হারামে ফজরের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

    জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

    শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

    শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

    শ্রীনগরে লাইসেন্সবিহীন ওষুধ কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

    শ্রীনগরে লাইসেন্সবিহীন ওষুধ কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

    জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত

    • By Sara
    • সেপ্টেম্বর ২১, ২০২৬
    • 10 views
    সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত

    বিশ্বজুড়ে ডিজেল সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও

    • By Sara
    • সেপ্টেম্বর ২১, ২০২৬
    • 8 views
    বিশ্বজুড়ে ডিজেল সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও