জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

image_pdfSaveimage_print

জয়পুরহাট পৌর শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে পৌর শহরের বাটার মোড় ও পাঁচুর মোড় এলাকায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

অভিযানকালে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন এবং নিয়মবহির্ভূতভাবে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে তিনটি ফার্মেসিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ওষুধ প্রশাসনের পরিদর্শক তোফায়েল আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন বলেন, ওষুধের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

  • Related Posts

    ফাইল আটকে ঘুষ আদায়ের অভিযোগ, বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিকুলের বিরুদ্ধে ক্ষোভ

    বিশেষ প্রতিবেদকঃ বেনাপোল কাস্টম হাউসে আমদানি পণ্য পরীক্ষণের নামে ব্যবসায়ীদের হয়রানি এবং ফাইল আটকে রেখে ঘুষ দাবির অভিযোগ উঠেছে রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আমদানি করা পণ্যের ধরন…

    বরিশাল বিআরটিএতে ফেল করেও মেলে ড্রাইভিং লাইসেন্স, সৌরভ সাহার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

    বিশেষ প্রতিবেদকঃ বরিশাল আঞ্চলিক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহন নিবন্ধনকে কেন্দ্র করে অনিয়ম এবং ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহার বিরুদ্ধে। অভিযোগ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 3 views
    শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

    শহীদ জিয়া স্মৃতি সংসদের- কেন্দ্রীয় নির্বাহী কমিটির, সভাপতি- রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক -মোঃ শিহাব উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ব্যাপী গতিশীল হচ্ছে সংগঠন-

    শহীদ জিয়া স্মৃতি সংসদের- কেন্দ্রীয় নির্বাহী কমিটির, সভাপতি- রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক -মোঃ শিহাব উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ব্যাপী গতিশীল হচ্ছে সংগঠন-

    এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 3 views
    এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

    জাতীয় শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 16 views
    জাতীয়  শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

    শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 16 views
    শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

    তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 15 views
    তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু