গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

image_pdfSaveimage_print

গুম-খুনের শিকার ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে এক অনুষ্ঠানে এই নিয়োগ পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজকে গুম-খুন শিকার এবং জুলাই অভ্যুত্থানের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। এরমধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগপত্র তুলে দেন।

চাকরির নিয়োগপ্রাপ্তরা হলেন ‘গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।

জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা দৃষ্টিশক্তি হীন আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ  এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম প্রমূখের প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র তুলে দেন।

নিয়োগ পাওয়া জুলাই অভ্যুত্থান ও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের মধ্যে ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীর বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, জুলাই যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এই নিয়োগপত্র প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা গুম-খুনের সাথে জড়িতদের দোষীদের বিচার দাবি জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে মন্ত্রি পরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধান মন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারি প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, বিএনপি আমার পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • Related Posts

    জিসান হত্যা মামলা: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

    চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আব্দুর রহমান জিসানকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের…

    এনবিআরে বড় রদবদল, ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনার পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রবিবার অভ্যন্তরীণ সম্পদ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জিসান হত্যা মামলা: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

    জিসান হত্যা মামলা: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

    এনবিআরে বড় রদবদল, ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

    এনবিআরে বড় রদবদল, ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

    পদ্মা রেল সংযোগে ১৩,৩৬১ কোটি টাকার অডিট আপত্তি: কাজ কম, বিল বেশি—প্রশ্নের মুখে প্রকল্প পরিচালক আফজাল হোসেন ও ঠিকাদাররা

    • By admin admon
    • আগস্ট ৩০, ২০২৬
    • 26 views
    পদ্মা রেল সংযোগে ১৩,৩৬১ কোটি টাকার অডিট আপত্তি: কাজ কম, বিল বেশি—প্রশ্নের মুখে প্রকল্প পরিচালক আফজাল হোসেন ও ঠিকাদাররা

    এলজিইডিতে পদোন্নতির ‘দাম’ ৯ কোটি ৫৫ লাখ, উঠছে বদলি-পদায়নেও অর্থ লেনদেনের অভিযোগ

    • By admin admon
    • আগস্ট ৩০, ২০২৬
    • 26 views
    এলজিইডিতে পদোন্নতির ‘দাম’ ৯ কোটি ৫৫ লাখ, উঠছে বদলি-পদায়নেও অর্থ লেনদেনের অভিযোগ

    জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

    জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

    আরপিসিএলে নিয়োগ, পদোন্নতি ও প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ: রাশেদ-রেজাউল-শাহজাহান-নাজমুসকে ঘিরে সিন্ডিকেটের প্রশ্ন

    • By admin admon
    • আগস্ট ৩০, ২০২৬
    • 28 views
    আরপিসিএলে নিয়োগ, পদোন্নতি ও প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ: রাশেদ-রেজাউল-শাহজাহান-নাজমুসকে ঘিরে সিন্ডিকেটের প্রশ্ন