ভরিতে কত কমলো স্বর্ণের দাম?

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ১১৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য।

স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৫৫ টাকা, ২১ ক্যারেটের ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • Related Posts

    জিসান হত্যা মামলা: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

    চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আব্দুর রহমান জিসানকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের…

    এনবিআরে বড় রদবদল, ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনার পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রবিবার অভ্যন্তরীণ সম্পদ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জিসান হত্যা মামলা: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

    জিসান হত্যা মামলা: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

    এনবিআরে বড় রদবদল, ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

    এনবিআরে বড় রদবদল, ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

    পদ্মা রেল সংযোগে ১৩,৩৬১ কোটি টাকার অডিট আপত্তি: কাজ কম, বিল বেশি—প্রশ্নের মুখে প্রকল্প পরিচালক আফজাল হোসেন ও ঠিকাদাররা

    • By admin admon
    • আগস্ট ৩০, ২০২৬
    • 26 views
    পদ্মা রেল সংযোগে ১৩,৩৬১ কোটি টাকার অডিট আপত্তি: কাজ কম, বিল বেশি—প্রশ্নের মুখে প্রকল্প পরিচালক আফজাল হোসেন ও ঠিকাদাররা

    এলজিইডিতে পদোন্নতির ‘দাম’ ৯ কোটি ৫৫ লাখ, উঠছে বদলি-পদায়নেও অর্থ লেনদেনের অভিযোগ

    • By admin admon
    • আগস্ট ৩০, ২০২৬
    • 26 views
    এলজিইডিতে পদোন্নতির ‘দাম’ ৯ কোটি ৫৫ লাখ, উঠছে বদলি-পদায়নেও অর্থ লেনদেনের অভিযোগ

    জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

    জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

    আরপিসিএলে নিয়োগ, পদোন্নতি ও প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ: রাশেদ-রেজাউল-শাহজাহান-নাজমুসকে ঘিরে সিন্ডিকেটের প্রশ্ন

    • By admin admon
    • আগস্ট ৩০, ২০২৬
    • 28 views
    আরপিসিএলে নিয়োগ, পদোন্নতি ও প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ: রাশেদ-রেজাউল-শাহজাহান-নাজমুসকে ঘিরে সিন্ডিকেটের প্রশ্ন