বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালি

image_pdfSaveimage_print

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা সদর আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালির নেতৃত্বে দুপুরে শহরের ছোটবাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‍্যালিটি বের হয়। বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন।

এর আগে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে এবং ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে ছোটবাজারের দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। পরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

পরে আনন্দ র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কমিটির সভাপতি…

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।   প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে বিএনপি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

    সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

    জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান সহসভাপতি পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ

    জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান সহসভাপতি পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ

    জাহাজ কোম্পানিগুলোকে ইরানি বাহিনীর হুঁশিয়ারি

    জাহাজ কোম্পানিগুলোকে ইরানি বাহিনীর হুঁশিয়ারি

    আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

    আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

    আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র

    • By admin admon
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 3 views
    আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র