এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। আর সহ–অধিনায়ক থাকছেন তাওহিদ হৃদয়।

দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে নাহিদ রানার না থাকা ছিলো অনুমিত। তার বদলে হাসান মাহমুদকে নেওয়া হয়েছে। লিটনের সঙ্গে টপ অর্ডারে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। অলরাউন্ডার ও স্পিন বিভাগে ভরসা জোগাবেন মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আইচি প্রিফেকচারের করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে স্বাগতিক জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান।

টেস্ট খেলুড়ে দল হিসেবে বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল, যেখানে টাইগারদের প্রতিদ্বন্দ্বী হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।

২৯ সেপ্টেম্বর প্রথম মাঠে নামবে লিটন-বাহিনী। জিতলে সেমিফাইনাল খেলবে ১ অক্টোবর। আর ৩ অক্টোবর হবে পদক নির্ধারণী ম্যাচ।

বাংলাদেশ দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

  • Related Posts

    হৃদয়ের ইতিহাস, বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি

    ক্রীড়া ডেস্ক : দেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়। বুধবার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে নেমে অনন্য…

    টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা

    ক্রীড়া ডেস্ক : ইন্দোনেশিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উন্নতি করেছেন পেসার মারুফা আক্তার। ব্যাটারদের তালিকায় এগিয়েছেন সোবহানা মোস্তারি। একই সঙ্গে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 5 views
    পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

    আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 4 views
    আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

    হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 5 views
    হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব

    যুদ্ধবিরতির পরও গাজায় এবছর ৯ শতাধিক মানুষ নিহত

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 5 views
    যুদ্ধবিরতির পরও গাজায় এবছর ৯ শতাধিক মানুষ নিহত

    ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 6 views
    ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

    এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 9 views
    এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে লিটন