হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার এ নিন্দা জানায় তারা। হামলার এ ঘটনায় ফিলিপিন্সের দুই নাবিক নিহত হন।

সৌদি আরবের শিপিং কোম্পানি বাহরি জানায়, সোমবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ‘সিডর’ নামের ট্যাংকারটি হামলার শিকার হয়।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “উত্তেজনা প্রশমন করা, আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখা, বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা, সুপ্রতিবেশীসুলভ নীতি, দেশগুলোর সার্বভৌমত্ব, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেয় সৌদি আরব।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব সব পক্ষকে শান্ত হওয়া, সংঘাত বন্ধ করা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে।

জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলারও নিন্দা জানিয়েছে এবং এই তিন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে বলেও বিবৃতিতে জানানো হয়।

আঞ্চলিক অন্যান্য দেশগুলোও সৌদি ট্যাংকার ‘সিডর’ এর ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি ‘জঘন্য হামলা’ এবং আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা সামুদ্রিক নৌচলাচলের স্বাধীনতার চরম লঙ্ঘন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই সুরে কথা বলেছে এবং জানিয়েছে যে, তারা সৌদি আরবের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ছয় মাসেরও বেশি সময়ে হরমুজ প্রণালিতে ইরান কয়েকটি জাহাজে হামলা করেছে।

  • Related Posts

    যুদ্ধবিরতির পরও গাজায় এবছর ৯ শতাধিক মানুষ নিহত

    আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও চলতি বছরে ইসরায়েলি হামলায় গাজায় ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এমনটি জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য…

    জাহাজ কোম্পানিগুলোকে ইরানি বাহিনীর হুঁশিয়ারি

    অনুমতিহীন ও ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করতে গিয়ে আইআরজিসির পূর্ব-চিহ্নিত মাইন বেল্টে আঘাত হেনে ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে দুটি তেলবাহী ট্যাঙ্কার। মার্কিন সামরিক বাহিনীর উসকানিতে ও প্রত্যক্ষ নির্দেশে নির্ধারিত আইনসম্মত নৌপথ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 4 views
    পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

    আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 4 views
    আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

    হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 5 views
    হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব

    যুদ্ধবিরতির পরও গাজায় এবছর ৯ শতাধিক মানুষ নিহত

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 5 views
    যুদ্ধবিরতির পরও গাজায় এবছর ৯ শতাধিক মানুষ নিহত

    ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 6 views
    ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

    এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 8 views
    এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে লিটন