জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির নির্দেশনা

image_pdfSaveimage_print

শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, শোভাযাত্রা চলাকালে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরবাসীকে পুলিশের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। শোভাযাত্রার নির্ধারিত পথ হলো শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, শোভাযাত্রার নির্ধারিত পথে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। উচ্চস্বরে মাইক বা শব্দযন্ত্র বাজানো থেকে বিরত থাকতে হবে। শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের শুরুতেই এতে যোগ দিতে হবে। কোনোভাবেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।

নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই ও গ্যাসলাইটারসহ কোনো ঝুঁকিপূর্ণ বস্তু সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।

শোভাযাত্রা চলাকালে রাস্তায় কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না। অহেতুক রাস্তায় দাঁড়িয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্যও অনুরোধ জানিয়েছে ডিএমপি।

কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে জানাতে বলা হয়েছে। এ ছাড়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করতেও বলা হয়েছে।

উপপুলিশ কমিশনার আকতার হোসেন জানান, শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে ডিএমপির নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

জন্মাষ্টমীর শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

  • Related Posts

    প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস

    ডেস্ক নিউজঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি তার অফিসে…

    প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা জেরে বাড়লো তেলের দাম

    • By Sara
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 6 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা জেরে বাড়লো তেলের দাম

    তীব্র তাপদাহে বেলজিয়ামে ৩ হাজার মানুষের মৃত্যু

    • By Sara
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 5 views
    তীব্র তাপদাহে বেলজিয়ামে ৩ হাজার মানুষের মৃত্যু

    জটিলতা কাটিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে স্বাভাবিক হচ্ছে আমদানি-রপ্তানি

    • By Sara
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 6 views
    জটিলতা কাটিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে স্বাভাবিক হচ্ছে আমদানি-রপ্তানি

    সিরিয়ার কাছে হেরে বিদায়ের পথে বাংলাদেশ

    • By Sara
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 6 views
    সিরিয়ার কাছে হেরে বিদায়ের পথে বাংলাদেশ

    বিআরটিএ মিরপুরে দালাল সিন্ডিকেটের দাপট, নেপথ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা রুহুল আমিন!

    • By Sara
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 9 views
    বিআরটিএ মিরপুরে দালাল সিন্ডিকেটের দাপট, নেপথ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা রুহুল আমিন!

    ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

    • By Sara
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 7 views
    ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির