প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস

image_pdfSaveimage_print
ডেস্ক নিউজঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি তার অফিসে উপস্থিত হন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, বিএনপির জাতীয়  স্হায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস-এমপি আজ প্রথম জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন।
এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর দেশে ফিরে আসেন মির্জা আব্বাস।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৫ মার্চ শারীরিক অবস্থার আরও অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
  • Related Posts

    বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী

    মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এ…

    বগুড়ায় নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

    নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরের বিভিন্ন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আওয়ামী আমলের জ্বালানি খাত ধ্বংসের মাশুল দিচ্ছে সরকার: প্রিন্স

    আওয়ামী আমলের জ্বালানি খাত ধ্বংসের মাশুল দিচ্ছে সরকার: প্রিন্স

    ইসরায়েলে হামলা চালালে তা হবে ইরানের ‘শেষ সিদ্ধান্ত’: নেতানিয়াহু

    ইসরায়েলে হামলা চালালে তা হবে ইরানের ‘শেষ সিদ্ধান্ত’: নেতানিয়াহু

    ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতির রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৮১

    ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতির রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৮১

    থাইল্যান্ডে মদ্যপ অবস্থায় দুই মার্কিন সেনার হাতাহাতি, ফেরত পাঠানো হলো রণতরীতে