দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

image_pdfSaveimage_print
ডেস্ক নিউজঃ দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। 
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। বুধবার এ দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • Related Posts

    জাতীয় সংসদে আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

    ডেস্ক নিউজঃ জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। পরে…

    সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেস্ক নিউজঃ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়—আমরা সবাই বাংলাদেশি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সারা দেশে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 0 views
    সারা দেশে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস

    জাতীয় সংসদে আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 0 views
    জাতীয় সংসদে আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

    সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 1 views
    সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

    দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 4 views
    দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

    চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা

    চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা

    ‘আমি মাউশির ডিজির লোক, আমার হাত অনেক লম্বা’—বাড্ডার শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তদন্তে ৩ সদস্যের কমিটি

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 24 views
    ‘আমি মাউশির ডিজির লোক, আমার হাত অনেক লম্বা’—বাড্ডার শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তদন্তে ৩ সদস্যের কমিটি