সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের মানুষের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি এখন দেশ পুনর্গঠনের পালা। তবে দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে।

ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দেশ সবার। নাগরিক হিসেবে এ দেশে প্রত্যেকের অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

এর আগে সকাল ১০টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি নয়জন সেবায়েত ও পুরোহিতের হাতে ভাতার অর্থ তুলে দেন। একই সময়ে সারাদেশে আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে ভাতা দেওয়া হয়।

  • Related Posts

    জাতীয় সংসদে আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

    ডেস্ক নিউজঃ জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। পরে…

    দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

    ডেস্ক নিউজঃ দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সারা দেশে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 0 views
    সারা দেশে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস

    জাতীয় সংসদে আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 0 views
    জাতীয় সংসদে আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

    সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 2 views
    সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

    দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 4 views
    দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

    চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা

    চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা

    ‘আমি মাউশির ডিজির লোক, আমার হাত অনেক লম্বা’—বাড্ডার শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তদন্তে ৩ সদস্যের কমিটি

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 24 views
    ‘আমি মাউশির ডিজির লোক, আমার হাত অনেক লম্বা’—বাড্ডার শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তদন্তে ৩ সদস্যের কমিটি