মেসিকে সম্মান জানাতে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

image_pdfSaveimage_print
ক্রীড়া ডেস্কঃ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তবে তার বিদায়টা মাঠ থেকে হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে জাতীয় দলকে বিদায় বলেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তবে জাতীয় দলের হয়ে মেসির দুই দশকের বর্ণিল পথচলাকে মাঠেই বিশেষভাবে সম্মান জানাতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচের দশম মিনিটে খেলা থামবে। দেওয়া হবে এক মিনিটের করতালি। মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর তাকে সম্মান জানাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্জেন্টিনা দলে ১০ নম্বর জার্সি পরেছেন মেসি। সে জন্যই খেলা থামানো হবে দশম মিনিটে। পুরুষ ও নারীদের সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় সিদ্ধান্তটি কার্যকর করা হবে। বুধবার (২ সেপ্টেম্বর) এএফএ এক বিবৃতিতে খবরটি জানিয়েছে।

শুধু করতালিতেই শেষ হচ্ছে না মেসির জন্য আয়োজন। যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হবে। মেসি আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেওয়ার পর এএফএর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল।

এর আগে গত সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি অবসরের বার্তায় লিখেছেন, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার আরও লেখেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে, তবে আমি অনুধাবন করতে পারছি যে উপযুক্ত সময় এসে গেছে। আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে খেলেছি। কেবল সাম্প্রতিক বছরগুলোতে নয় যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগের দিনগুলোতেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সিটার জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত অনুভব করাতে পারি।’

  • Related Posts

    এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

    ক্রীড়া ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন…

    হৃদয়ের ইতিহাস, বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি

    ক্রীড়া ডেস্ক : দেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়। বুধবার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে নেমে অনন্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ

    • By Sara
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 2 views
    আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ

    প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 6 views
    প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস

    মেসিকে সম্মান জানাতে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 5 views
    মেসিকে সম্মান জানাতে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

    প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    অস্ত্রধারী-চাঁদাবাজদের ছাড় নয় : ডিবি

    অস্ত্রধারী-চাঁদাবাজদের ছাড় নয় : ডিবি

    ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 5 views
    ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার