আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জেতার অন্যতম কারিগর ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬টিসহ ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন। এবার ডারউইনের পারফরম্যান্সের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন হাসান। তাঁর সঙ্গে আগস্ট মাসের সেরা হওয়ার দৌড়ে আছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের ওলি রবিনসন।

গত ১৩ আগস্ট শুরু ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট নেন হাসান। তাঁর এমন আগুন ঝরানো বোলিংয়ের ওপর ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। ম্যাকাইয়ে পরের টেস্টে এক ইনিংস বোলিং করে অবশ্য উইকেট পাননি হাসান। তবে দুই টেস্টের সিরিজ শেষ করেছেন ১৯.৭৭ গড়ে মোট ৯ উইকেট নিয়ে।

আগস্টে দুর্দান্ত খেলেছেন শ্রীলঙ্কার দিনুশাও। গলে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০০ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৮৪ রান। কলম্বোয় দ্বিতীয় টেস্টে ছিলেন আরও দুর্দান্ত। প্রথম ইনিংসে ১০৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কাকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন।

ওদিকে ইংল্যান্ডের ওলি রবিনসন ছিলেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতানোর নায়ক। হেডিংলি ও লর্ডস দুই টেস্টেই নেন ৮টি করে মোট ১৬ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ভর করে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। সব মিলিয়ে আগস্টে মাত্র ৭.১৮ গড়ে ১৬টি উইকেট নেন রবিনসন।

  • Related Posts

    ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : নারী এশিয়ান কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেমিফাইনালের…

    আট বছর পর ফাইনালের হাতছানি নিগারদের

    ক্রীড়া ডেস্ক : আরও একটি ম্যাচ। এবারও নারী টি-২০ এশিয়া কাপের সেমিফাইনাল। প্রতিপক্ষ চিরচেনা ভারত। কঠিন চ্যালেঞ্জ। জিততে পারবেন তো নিগার সুলতানারা? নাকি, হেরে যাবেন হারমানপ্রীত কাউরের ভারতের কাছে। চলতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

    • By Sara
    • সেপ্টেম্বর ১০, ২০২৬
    • 7 views
    ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

    আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ

    • By Sara
    • সেপ্টেম্বর ১০, ২০২৬
    • 7 views
    আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ

    উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড

    • By Sara
    • সেপ্টেম্বর ১০, ২০২৬
    • 6 views
    উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড

    চীনে ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৬

    চীনে ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৬

    উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত

    উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত

    ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস

    ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস