হুথিদের সঙ্গে সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের পশ্চিম উপকূল এলাকায় হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান তীব্র লড়াইয়ে সরকারপন্থী বাহিনীর প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন। গত ৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত এই সংঘর্ষগুলোতে আহত হয়েছেন আরও দেড় হাজারের মতো সেনা।

ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো এই সংখ্যা নিশ্চিত করা যায়নি।

সরকারি পক্ষ দাবি করেছে, এই লড়াইয়ে হুথিদের ক্ষয়ক্ষতি তাদের চেয়ে অনেক বেশি। কিন্তু এ বিষয়ে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি। বিদ্রোহীদের ক্ষয়ক্ষতির তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দীর্ঘদিন ধরে বিভক্ত ইয়েমেনে সরকারের অনুগত বাহিনী ও হুথিদের মধ্যে চলমান এই রক্তক্ষয়ী সংঘাত নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলছে।

  • Related Posts

    যুক্তরাজ্যের অর্থনীতিতে ‘বড় ধরনের ঝুঁকি’ তৈরি করছে এআই: ব্রিটিশ অধ্যাপক

    আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অদূর ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বের হুমকি হয়ে উঠতে পারে। তবে সেই আশঙ্কা বাস্তবে রূপ নেওয়ার আগেই প্রযুক্তিটি যুক্তরাজ্যের অর্থনীতিতে ‘বড় ধরনের ঝুঁকি’ তৈরি করছে…

    বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

    আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে ইলিশের ঘাটতি পূরণে ভারত থেকে বড় পরিমাণে মাছ আসছে। গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করেছে ভারত। ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেড় মাসের তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

    • By Sara
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 11 views
    দেড় মাসের তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

    যুক্তরাজ্যের অর্থনীতিতে ‘বড় ধরনের ঝুঁকি’ তৈরি করছে এআই: ব্রিটিশ অধ্যাপক

    • By Sara
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 13 views
    যুক্তরাজ্যের অর্থনীতিতে ‘বড় ধরনের ঝুঁকি’ তৈরি করছে এআই: ব্রিটিশ অধ্যাপক

    বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

    • By Sara
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 7 views
    বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

    • By Sara
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 7 views
    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

    ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি

    • By Sara
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 9 views
    ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি

    আগামী বছর বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড

    • By Sara
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 10 views
    আগামী বছর বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড