মালয়েশিয়ায় একসঙ্গে ১৫ যানবাহনের সংঘর্ষ, নিহত ৩

image_pdfSaveimage_print

মালয়েশিয়ার ইপোতে ১২টি মোটরসাইকেল ও তিনটি গাড়ির সংঘর্ষে তিন তরুণ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে জালান জেলাপাং-আম্পাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইপো জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মুহাম্মদ নাজিব হামজাহ জানান, ভোর ৩টা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর পায় পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ১৫টি যানবাহনই মেরু থেকে তামবুনের দিকে যাচ্ছিল।

পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই ১৯ ও ২০ বছর বয়সী দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত ৯ জনের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের চিকিৎসার জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতাল (এইচআরপিবি) নেয়া হয়। পরে হাসপাতালের জরুরি ও ট্রমা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ১৯ বছর বয়সী আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনে। দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়ির চালকই অক্ষত রয়েছেন।

  • Related Posts

    পানির নিচে স্বয়ংক্রিয় ড্রোন বহনে বিশেষ মাদারশিপ তৈরি করছে চীন

    আন্তর্জাতিক ডেস্ক : পানির নিচে ব্যবহারের জন্য বিশাল আকারের স্বয়ংক্রিয় ড্রোন বহনে বিশেষ একটি মাদারশিপ তৈরি করছে চীন। সাংহাইয়ের হুডং ঝোংহুয়া জাহাজ নির্মাণ কারখানায় জাহাজটির নির্মাণকাজ চলছে বলে স্যাটেলাইট ছবিতে…

    তৃণমূলের নাম-প্রতীক স্থগিত, ক্ষুব্ধ মমতার কণ্ঠে ‘গণতন্ত্রের কালো দিন’

    আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে নতুন করে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। দলের অভ্যন্তরীণ বিরোধের মধ্যে ভারতের নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের প্রচলিত নাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চতুর্থবারের মতো প্রকাশ্যে শাহজালাল মাজারে দানের টাকা গণনা শুরু

    চতুর্থবারের মতো প্রকাশ্যে শাহজালাল মাজারে দানের টাকা গণনা শুরু

    দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল

    • By admin admon
    • সেপ্টেম্বর ১৯, ২০২৬
    • 5 views
    দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল

    মালয়েশিয়ায় একসঙ্গে ১৫ যানবাহনের সংঘর্ষ, নিহত ৩

    মালয়েশিয়ায় একসঙ্গে ১৫ যানবাহনের সংঘর্ষ, নিহত ৩

    দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

    • By admin admon
    • সেপ্টেম্বর ১৯, ২০২৬
    • 5 views
    দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

    হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি

    হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি

    এনআইডির ভুল তথ্য সংশোধনে যেসব কাগজ লাগবে

    • By admin admon
    • সেপ্টেম্বর ১৯, ২০২৬
    • 4 views
    এনআইডির ভুল তথ্য সংশোধনে যেসব কাগজ লাগবে