বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলছে আইসিসি

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্কঃ ২০২৭ বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১ অক্টোবর আইসিসি এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে সময়সূচি প্রকাশ করবে। এ দিন বিশ্বকাপ শুরুর এক বছর আগের কাউন্টডাউনও শুরু করবে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিও সুপার।

প্রতিবেদনে বলা হয়েছে, সূচি প্রকাশের পাশাপাশি বিশ্বকাপের টিকিটের ব্যালটও চালু করবে আইসিসি। ১ অক্টোবর থেকে সমর্থকেরা টিকিটের ব্যালটে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। তবে সেদিন সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে না।

আগামী বছরের বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। এর মধ্যে ১০টি দলের জায়গা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত হবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক হিসেবে সরাসরি জায়গা পেয়েছে। বাকি আটটি দল আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলবে।

বর্তমান র‍্যাংকিং অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সরাসরি জায়গা পাওয়ার অবস্থানে রয়েছে। বাংলাদেশ নবম স্থানে থাকলেও দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে জায়গা পাওয়ায় তাদের সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হয়েছে।

তিন আয়োজক দেশের মধ্যে নামিবিয়ার বিশ্বকাপ খেলা এখনো নিশ্চিত নয়। তাদেরও বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে জায়গা করে নিতে হবে। বাকি চারটি দলও বাছাইপর্ব পেরিয়ে মূল টুর্নামেন্টে আসবে।

এবারের বিশ্বকাপে ২০২৩ সালের ১০ দলের বদলে ১৪টি দল খেলবে। প্রতিযোগিতাটি নতুন তিন ধাপের কাঠামোয় অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১২, ১৩ ও ১৪ নম্বরে থাকা তিন দল রাউন্ড রবিন পদ্ধতিতে সুপার সিরিজ খেলবে। সেখান থেকে শীর্ষ দলটি দ্বিতীয় ধাপে উঠবে।

দ্বিতীয় ধাপে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি দল। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সেরা দল সুপার সেভেনে জায়গা পাবে। সুপার সেভেন থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। এরপর দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে ২০২৭ বিশ্বকাপ আয়োজন করবে। তিন দেশে ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

  • Related Posts

    ৭ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

    খেলাধুলা ডেস্কঃ বিশ্বকাপের পর দ্বিতীয় পরীক্ষায় মাঠে নামছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে ১-১ গোলে ড্র করার পর এবার ব্রিসবেনে আরও গোছানো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই…

    দ্বিতীয় ম্যাচেও হার, কঠিন হলো বাংলাদেশের বিশ্বকাপযাত্রা

    খেলাধুলা ডেস্কঃ ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয় নিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

    • By Sara
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 3 views
    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

    ৭ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 6 views
    ৭ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৮ জনের

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 7 views
    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৮ জনের

    বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলছে আইসিসি

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 6 views
    বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলছে আইসিসি

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 5 views
    অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

    ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন, নথিতে তদন্তের তথ্যও আছে—তবু গণপূর্ত ই/এমের তিন প্রকৌশলীকে উচ্চতর পদে নেওয়ার তৎপরতা

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 12 views
    ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন, নথিতে তদন্তের তথ্যও আছে—তবু গণপূর্ত ই/এমের তিন প্রকৌশলীকে উচ্চতর পদে নেওয়ার তৎপরতা