চার সেঞ্চুরি ও এক ডাবল সেঞ্চুরির ম্যাচে ভারতের ইতিহাস গড়া জয়

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : জন ক্যাম্পবেল, শেই হোপ ও আমির জাঙ্গুর সেঞ্চুরিতে প্রথমবারের মতো ওয়ানডেতে ৪০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। পাহাড়সম রান তাড়ায় ওয়ানডে ক্যারিয়ারের সেরা ২২৩ রানের মহাকাব্যিক ইনিংস খেললেন শুভমান গিল। আর রোহিত শার্মা করলেন সেঞ্চুরি। তাদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ইতিহাস গড়া জয় তুলে নিয়েছে ভারত।

গুয়াহাটিতে বুধবার রান উৎসবের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা। ক্যারিবিয়ানদের ৪০৫ রান ৩৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা। ওয়াডেতে নিজেদের ইতিহাসেরই সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ে ৭ উইকেটে ৪০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল ভারত। ওয়ানডেতে রান এটি দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৪ রান তাড়া করা দক্ষিণ আফ্রিকা এই তালিকার শীর্ষে আছে।

এই ম্যাচে রেকর্ডের বন্যা ভাসিয়েছেন গিল। সাবেক অধিনায়ক রোহিত শর্মার পর ওয়ানডে ইতিহাসে একাধিক ডাবল সেঞ্চুরি হাঁকানো বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার এখন তিনি। মাত্র ১১৭ বলে ডাবল সেঞ্চুরি স্পর্শ করে ওয়ানডেতে দ্রুততম দ্বিশতকের বিশ্বরেকর্ডটি নিজের নামে লিখে নেন এই ওপেনার।

পাশাপাশি অধিনায়ক হিসেবেও ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের ইতিহাস গড়েছেন গিল । এটি ওয়ানডেতে ভারতের সর্বকালের সেরা রান তাড়ার জয়। এছাড়া ভারতের ওয়ানডে ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মার ২৬৪ শুধু ভারত নয় এই সংস্করণের ক্রিকেটেই সর্বোচ্চ।

৪০৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট চালান গিল ও রোহিত শর্মা। ‘হিটম্যান’ রোহিতের ঝোড়ো শুরুর পর ধীরে ধীরে গিয়ার বদলে নিজের ১১তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন গিল। অন্যদিকে রোহিতও ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি (১০১) হাঁকিয়ে রান তাড়াকে পুরো ভারতের নিয়ন্ত্রণে রাখেন।

উদ্বোধনী জুটি ভাঙার পর উইকেটে আসেন বিরাট কোহলি। তবে ‘চেজ মাস্টার’ হিসেবে পরিচিত কোহলির ব্যাট খুব একটা হাসেনি। র‍্যাম্প শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ২৯ রানেই থামে তাঁর ইনিংস। তবে এরপর রুতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে ঠাণ্ডা মাথায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গিল।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানেই কিচি কার্টিকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুর সেই ধাক্কা সামলে ক্যাম্পবেল ও হোপের ১১০ রানের জুটিতেই শুরু হয় ক্যারিবীয়দের ব্যাটিং তাণ্ডব।

৬৮ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ঝোড়ো ইনিংস খেলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ক্যাম্পবেল। তবে সেঞ্চুরি ছোঁয়ার পরের ওভারেই পেসার গুরনুর ব্রারের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার।

ক্যাম্পবেল ফিরলেও তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন হোপ ও বাঁহাতি ব্যাটার জাঙ্গু। দুজনে মিলে যোগ করেন ১৮২ রান। ব্যাটিং-বান্ধব উইকেটে চার-ছক্কার বৃষ্টি নামিয়ে ভারতীয় বোলিং আক্রমণকে এক প্রকার দিশেহারা করে দেন এই দুজন।

উইকেটকিপার-ব্যাটার হোপ নিজের ২০তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে টপকে গেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারাকে (১৯ সেঞ্চুরি)। ২৫টি সেঞ্চুরি নিয়ে ক্যারিবীয়দের ওয়ানডেতে শীর্ষে আছেন ক্রিস গেইল।

অন্যপ্রান্তে মাত্র ৭০ বলে নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে হাওয়ায় লাফিয়ে শূন্যে ঘুসি মেরে উল্লাসে মাতেন জাঙ্গু।

সেঞ্চুরির পর অবশ্য দ্রুতই ৩টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সাজঘরে ফেরেন হোপ, প্রথম বলেই ‘ডায়মন্ড ডাক’ বা শূন্য রানে আউট হন শেরফেন রাদারফোর্ড এবং রবীন্দ্র জাদেজার শিকার হন বিপজ্জনক হয়ে ওঠা জাঙ্গু।

জোড়া আঘাত হেনে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। তবে শেষ দিকে রোস্টন চেসের অপরাজিত ২৯ রানের ক্যামিও ইনিংসে ভর করে ৪০০ রানের ঘর পার করে ক্যারিবীয়রা।

  • Related Posts

    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা

    ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। প্রথমবার বাংলাদেশকে আতিথেয়তা দেবে অজিরা। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা…

    রোনালদোকে দেওয়া কথা রাখেননি জেসুস, পর্তুগাল শিবিরে অস্বস্তি

    খেলাধুলা ডেস্কঃ নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার পর পর্তুগালের কোচ জর্জ জেসুসের ওপর অসন্তুষ্ট হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো- এমন খবর প্রকাশ করেছে পর্তুগালের বিভিন্ন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করেছে বিইআরসি

    • By Sara
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 5 views
    ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করেছে বিইআরসি

    প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    • By Sara
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 8 views
    প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    ইসরায়েলি বিমানকে যাত্রী নিতে সৌদিতে নামার অনুমতি দেয়নি রিয়াদ

    • By Sara
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 6 views
    ইসরায়েলি বিমানকে যাত্রী নিতে সৌদিতে নামার অনুমতি দেয়নি রিয়াদ

    পীরগাছায় নকল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীর কারাদণ্ড

    • By Sara
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 5 views
    পীরগাছায় নকল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীর কারাদণ্ড

    চার সেঞ্চুরি ও এক ডাবল সেঞ্চুরির ম্যাচে ভারতের ইতিহাস গড়া জয়

    • By Sara
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 8 views
    চার সেঞ্চুরি ও এক ডাবল সেঞ্চুরির ম্যাচে ভারতের ইতিহাস গড়া জয়

    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা

    • By Sara
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 6 views
    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা