জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ ফ্রেঞ্চ লিগ ওয়ানে ছয়বারের চ্যাম্পিয়ন বোর্দো। ২০২১ সালেও ‘লিগ ওয়ান’-এ খেলছিল তারা। আর সেই ক্লাবটির মালিকানাই কিনা এখন মাত্র ১ ইউরোর বিনিময়ে হাতবদল হচ্ছে।

বুধবার বোর্দো আনুষ্ঠানিকভাবে জানায়, ব্রিটিশ ইনভেস্টমেন্ট ফান্ড ‘পার্ক বেঞ্চ’-এর কাছে মাত্র ১ ইউরোয় ক্লাবটি বিক্রি করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে তারা। চুক্তির শর্ত অনুযায়ী, দলটির বকেয়া ঋণের একটি অংশ পরিশোধের দায়িত্ব নেবে নতুন এই বিনিয়োগকারী গোষ্ঠী।

এক বিবৃতিতে ফরাসি ক্লাব বোর্দো জানায়, বকেয়া ঋণের সব দায়ভার কাঁধে নেওয়ার শর্তে প্রতীকী ১ ইউরোর বিনিময়ে এই চুক্তি সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই নুভেল-আকিতেন ফুটবল লিগের আঞ্চলিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কমিশনের মুখোমুখি হবে ক্রেতা পক্ষ। এই চুক্তি স্বাক্ষর এফসি জিরোন্দাঁ দ্য বোর্দোর ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

১৮৮১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বোর্দো ফরাসি ফুটবলের লিগ শিরোপা জিতেছে ৬ বার, পাশাপাশি ৪টি ফ্রেঞ্চ কাপ ও ৩টি ফ্রেঞ্চ লিগ কাপও রয়েছে তাদের ট্রফি ক্যাবিনেটে। বিশ্ব ফুটবলের মহাতারকা জিনেদিন জিদানের মতো ফুটবলার ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই বোর্দোর জার্সি গায়েই মাঠ মাতিয়েছেন।

সেই ক্লাবই কিনা এখন খেলার মাঠে ধারাবাহিক ব্যর্থতা ও অর্থনৈতিক বিশৃঙ্খলায় জর্জরিত। একের পর এক অবনমন হতে হতে শেষ পর্যন্ত পেশাদার দলের মর্যাদাও হারায়। আর্থিক অনিয়মের দায়ে ন্যাশনাল ডিরেক্টরেট অব ম্যানেজমেন্ট কন্ট্রোল ও ফরাসি ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের পর চলতি বছর দলটি সরাসরি ষষ্ঠ ডিভিশনের সমকক্ষ ‘রিজিওনাল ১’-এ নেমে যায়।

আর্থিক সংকট এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে বোর্দোর টিকে থাকা নিয়েই বড় প্রশ্ন দেখা দেয়। ক্লাব যাতে একেবারে দেউলিয়া হয়ে বিলুপ্ত না হয়ে যায়, সেজন্য অস্তিত্ব রক্ষার কার্যকর সমাধান জমা দিতে মালিকপক্ষকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল শহরের বাণিজ্যিক আদালত।

২০২১ সাল থেকে বোর্দোর মালিকানায় থাকা জেরার লোপেসের প্রতিষ্ঠান ও পার্ক বেঞ্চের মধ্যে চুক্তিটি সই হয়েছে। তবে মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। নতুন এই প্রকল্পের আর্থিক সক্ষমতা এবং ২০২৬-২৭ মৌসুমের বাজেট বিশ্লেষণের দায়িত্বে থাকা ‘নুভেল-আকিতেন ফুটবল লিগ’-এর আঞ্চলিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কমিশন আগামী কয়েক দিনের মধ্যে নতুন বিনিয়োগকারীদের আর্থিক যোগ্যতা পরখ করে দেখবে।

তবে ১ ইউরোর এই দামটি নিতান্তই নামমাত্র, যা দিয়ে নতুন বিনিয়োগকারীদের সার্বিক আর্থিক প্রতিশ্রুতির পরিমাণ বোঝা সম্ভব নয়। ক্লাবের ধারের পরিমাণ প্রায় ২ কোটি ৬০ লাখ ইউরো থেকে কমিয়ে ১ কোটি ৩০ লাখ ইউরোতে নামিয়ে আনা হবে। একই সঙ্গে এই ঋণ পরিশোধের সময়সীমা ১০ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়েছে।

বোর্দোর কাছে পাওনা সমস্ত অর্থ মওকুফ করতে রাজি হয়েছেন ক্লাবের বর্তমান মালিক জেরার লোপেস। ভবিষ্যতে দলের আর্থিক পরিস্থিতির উন্নতি হলেও সেই অর্থ আর ফেরতের দাবি করবেন না তিনি।

  • Related Posts

    রোনালদোকে দেওয়া কথা রাখেননি জেসুস, পর্তুগাল শিবিরে অস্বস্তি

    খেলাধুলা ডেস্কঃ নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার পর পর্তুগালের কোচ জর্জ জেসুসের ওপর অসন্তুষ্ট হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো- এমন খবর প্রকাশ করেছে পর্তুগালের বিভিন্ন…

    মেসির ১০ নম্বর জার্সি নিয়ে এখনই ভাবছেন না স্কালোনি

    খেলাধুলা ডেস্কঃ লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ হওয়ার পর একসময় না একসময় তার বিখ্যাত ১০ নম্বর জার্সি উঠবে অন্য কোনো খেলোয়াড়ের গায়ে। তবে সেই দিন কবে আসবে কিংবা মেসির উত্তরসূরি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রোনালদোকে দেওয়া কথা রাখেননি জেসুস, পর্তুগাল শিবিরে অস্বস্তি

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 0 views
    রোনালদোকে দেওয়া কথা রাখেননি জেসুস, পর্তুগাল শিবিরে অস্বস্তি

    জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 2 views
    জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

    মেসির ১০ নম্বর জার্সি নিয়ে এখনই ভাবছেন না স্কালোনি

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 6 views
    মেসির ১০ নম্বর জার্সি নিয়ে এখনই ভাবছেন না স্কালোনি

    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 7 views
    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা

    চাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যার ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী ভর্তি, নারী ও শিশুর মৃত্যু

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 5 views
    চাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যার ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী ভর্তি, নারী ও শিশুর মৃত্যু

    প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী