মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, গ্রেফতার ২৬

image_pdfSaveimage_print

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় মোট চার মামলায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সন্ত্রাসবিরোধী আইনে জনমনে আতঙ্ক সৃষ্টি, নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।

মিরপুর মডেল থানার ওসির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবারের সংঘর্ষের ঘটনায় মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানার তিন মামলার দুটির বাদী পুলিশ এবং অন্য মামলাটি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অন্যদিকে, কাফরুল থানার মামলাটিও কর্তৃপক্ষ দায়ের করেছে ডিএনসিসি। প্রত্যেক মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। সে হিসাবে চার মামলায় মোট আসামি করা হয়েছে প্রায় দুই হাজার জনকে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে হোপ মার্কেটের দিকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে ডিএনসিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছিল।

অভিযানের একপর্যায়ে ভাসমান দোকান সরানোর সময় ভেকুর আঘাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে হকার ও দোকানিরা সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হকারদের সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

  • Related Posts

    রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

    প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ। বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মহানগরীর বিভিন্ন স্থানে…

    পূজায় মেট্রোরেলের নতুন সময়সূচি

    ডেস্ক নিউজ : আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ছুটির দিনগুলোতে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নির্ধারিত সময়ে ১০ থেকে ২০ মিনিট বিরতিতে ট্রেন পরিচালনা করা হবে। সোমবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জুলাই আন্দোলনে আহত হওয়ার অভিযোগে মামলা, তদন্তে এলো সড়ক দুর্ঘটনা

    • By Sara
    • অক্টোবর ২২, ২০২৬
    • 5 views
    জুলাই আন্দোলনে আহত হওয়ার অভিযোগে মামলা, তদন্তে এলো সড়ক দুর্ঘটনা

    চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    • By Sara
    • অক্টোবর ২২, ২০২৬
    • 5 views
    চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    কক্সবাজারে দুই দিনে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার

    • By Sara
    • অক্টোবর ২২, ২০২৬
    • 9 views
    কক্সবাজারে দুই দিনে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার

    ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান তাড়া করে জয়ের রেকর্ড লঙ্কানদের

    • By Sara
    • অক্টোবর ২২, ২০২৬
    • 8 views
    ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান তাড়া করে জয়ের রেকর্ড লঙ্কানদের

    ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ২২, ২০২৬
    • 8 views
    ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

    হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    • By Sara
    • অক্টোবর ২২, ২০২৬
    • 8 views
    হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ