২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

image_pdfSaveimage_print
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারে থাকা দুই কোটিরও বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মাসিক চিকিৎসা বিমার প্রিমিয়ামের খরচ কিছুটা লাঘব করতে এই অর্থ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে এই অর্থ দেওয়া হবে। কংগ্রেস মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ কর্মসূচি উন্নয়নে ওই তহবিলে দুই বিলিয়ন ডলার বরাদ্দ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

হোয়াইট হাউস পরিকল্পনার কিছু বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। যোগ্য অধিকাংশ প্রবীণ অক্টোবরের শুরুতেই সরাসরি ব্যাংক হিসাবে ৯০ ডলার পাবেন। যাদের সরাসরি ব্যাংক হিসাব নেই, তাদের মেডিকেয়ারে নিবন্ধিত ঠিকানায় চেক পাঠানো হবে। এসব চেকও অক্টোবরের শুরুতেই পৌঁছে যাবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের এই ঘোষণা এসেছে। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে রিপাবলিকান পার্টি। বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ দুই কক্ষেই দলটির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তা খুবই সীমিত।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে আমেরিকার সাধারণ মানুষের ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভোটারদের জন্য বেশ কয়েকটি আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সব প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে পাঁচ হাজার ডলারের চেক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে গত মাসে তিনি বলেছিলেন। তবে এ প্রস্তাব নিয়ে অর্থনীতিবিদ, বিশ্লেষক এবং দলের কিছু আইনপ্রণেতাও সংশয় প্রকাশ করেছেন।

ট্রাম্প প্রশাসন প্রায় ১০ লাখ নাগরিককে ৫০০ ডলার করে দেওয়ার আরেকটি উদ্যোগ নিয়েছে। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইন বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্যবিমা কেনা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়েছিল। ওই অর্থ ফেরত দেওয়ার অংশ হিসেবেই ৫০০ ডলার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

  • Related Posts

    তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

    আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে তেল ও ডিজেলের দাম আকস্মিকভাবে বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো। আল জাজিরার প্রতিবেদন অনযায়ী,…

    শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নিজেদের শর্তে অনড় থাকার কথা জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মাদ বাঘের গালিবাফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৯

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 8 views
    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৯

    জমকালো আয়োজনে বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 5 views
    জমকালো আয়োজনে বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 6 views
    ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

    দাম বাড়ল এলপিজির

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 7 views
    দাম বাড়ল এলপিজির

    তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 10 views
    তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

    নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 9 views
    নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী