অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে টাইগারদের মুখোমুখি মালেয়েশিয়া

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ আগামী ৫ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ওমানে আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় আসরটির সময়সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এসিসি করেছে, টুর্নামেন্টের সব কয়েটি ম্যাচ মাস্কাটের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড ১ ও ২-এ অনুষ্ঠিত হবে। আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ এ’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়া। ‘গ্রুপ বি’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে এবং শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে।

টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের আসরে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালয়েশিয়ার। একই গ্রুপে থাকায় ৮ নভেম্বর ক্রিকেটের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের পর ১২ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ১৯১ রানে হারিয়ে তারা শিরোপা জিতেছিল। এটি ছিল দেশটির দ্বিতীয় এশিয়া কাপ শিরোপা।

  • Related Posts

    র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ব্রাজিল

    খেলাধুলা ডেস্কঃ ফিফা র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টানা জয় পেলেও প্রকাশিত নতুন তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলকে টপকে পঞ্চম স্থানে…

    রিয়াদের ৮ ছক্কার তাণ্ডব, তবু হারলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

    ক্রীড়া ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ম্যাচের শেষ দিকে রীতিমত তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আট ছক্কায় ৩৫ বলে ৭৩ রানের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 0 views
    মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা

    মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 2 views
    মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে টাইগারদের মুখোমুখি মালেয়েশিয়া

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 2 views
    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে টাইগারদের মুখোমুখি মালেয়েশিয়া

    র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ব্রাজিল

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 2 views
    র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ব্রাজিল

    ঋণ ব্যবস্থাপনায় প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 2 views
    ঋণ ব্যবস্থাপনায় প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম

    ইরান যুদ্ধে ৮১ আকাশযানের ক্ষতি, ৪৫ বিলিয়ন ডলার ব্যয়; কংগ্রেসের প্রতিবেদনে কী আছে

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 2 views
    ইরান যুদ্ধে ৮১ আকাশযানের ক্ষতি, ৪৫ বিলিয়ন ডলার ব্যয়; কংগ্রেসের প্রতিবেদনে কী আছে