হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮১ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জনে।

  • Related Posts

    বরিশালে ডেঙ্গুতে ১৫ দিনে ৯ মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৫ দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১৪৫ রোগী। এ চিত্র শুধু সরকারি হাসপাতালের। চিকিৎসকের শরণাপন্ন…

    ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু

    ডেঙ্গু ডেস্কঃ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

    • By admin admon
    • অক্টোবর ৯, ২০২৬
    • 7 views
    হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

    রাজধানীর বাজারগুলোতে উঠেছে শীতকালীন সবজি

    • By admin admon
    • অক্টোবর ৯, ২০২৬
    • 6 views
    রাজধানীর বাজারগুলোতে উঠেছে শীতকালীন সবজি

    মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 17 views
    মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা

    মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 12 views
    মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে টাইগারদের মুখোমুখি মালেয়েশিয়া

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 12 views
    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে টাইগারদের মুখোমুখি মালেয়েশিয়া

    র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ব্রাজিল

    • By admin admon
    • অক্টোবর ৮, ২০২৬
    • 10 views
    র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ব্রাজিল