দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

image_pdfSaveimage_print

বাণিজ্য ডেস্কঃ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। স্বর্ণের এই নতুন দাম সেদিন সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।  আম শনিবারও একইদামে বিক্রি হবে স্বর্ণ।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

  • Related Posts

    খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

    বাণিজ্য ডেস্কঃ ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো, ঋণ আদায় জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে গতি আনা, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা…

    ঋণ ব্যবস্থাপনায় প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম

    অর্থনীতি ডেস্কঃ দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ নিলাম পরিচালনা করে। এর মাধ্যমে মেয়াদপূর্তির আগেই বাজার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা!

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 9 views
    ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা!

    জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রবিবার

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 8 views
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রবিবার

    খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 12 views
    খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

    দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 8 views
    দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

    নরসিংদীতে ডেঙ্গুর দাপট, হাসপাতালে ঠাঁই নেই রোগীর

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 11 views
    নরসিংদীতে ডেঙ্গুর দাপট, হাসপাতালে ঠাঁই নেই রোগীর

    ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 8 views
    ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো