ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ঢাকা ও শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত ৮১ কিলোমিটার রেলপথের পুরোটাই এলিভেটেড (উড়াল) হবে। এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, নতুন এ কর্ডলাইন (সোজা ও সংক্ষিপ্ত রেললাইন) নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে। একইসঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের সময় দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত কমে আসবে বলে আশা করা হচ্ছে।

উপদেষ্টা জানান, পুরো রেলপথ এলিভেটেড হওয়ায় প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা।

জমি অধিগ্রহণের পর প্রকল্পটি বাস্তবায়নে চার বছর লাগবে বলে প্রাথমিক পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

  • Related Posts

    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    ডেস্ক নিউজ : সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর…

    শেখ হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’

    বিশেষ প্রতিবেদকঃ পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আফ্রিকার কোনো দেশও আশ্রয় দিতে রাজি হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 19 views
    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 19 views
    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 18 views
    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 14 views
    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 19 views
    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 12 views
    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু
    ১৩ অক্টোবর ২০২৬

    ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob