টানা ২০ মৌসুমে গোল করে ভার্ডির দারুণ কীর্তি

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ ইংলিশ ফুটবলে ফিরে গোলের জন্য অপেক্ষায় ছিলেন জেমি ভার্ডি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। নতুন ক্লাব বার্নলির হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে টানা ২০ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন তিনি।

ইংলিশ চ্যাম্পিয়নশিপে শুক্রবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে ভার্ডির গোলে ২০তম মিনিটে এগিয়ে যায় বার্নলি। পরে অবশ্য ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় উলভস।

বার্নলির হয়ে পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন ভার্ডি। চ্যাম্পিয়নশিপে তার সবশেষ গোল ছিল ২০২৪ সালের এপ্রিলে প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে লেস্টার সিটির জার্সিতে।

সিনিয়র ফুটবলে ভার্ডির ২০ মৌসুমে গোল করার ধারা শুরু হয়েছিল নন-লিগ ক্লাব স্টকসব্রিজ পার্ক স্টিলসের হয়ে। ২০০৬ সালে দলটির হয়ে অভিষেক হয় তার।

এরপর হ্যালিফ্যাক্স টাউন এবং ফ্লিটউড টাউনের মতো ক্লাবের হয়ে খেলে তিনি ধাপে ধাপে ওপরের দিকে ওঠেন এবং ২০১২ সালে লেস্টারে যোগ দেন। সেই সময় তার ট্রান্সফার ফি ছিল ১০ লাখ পাউন্ড, সেই সময়ে যা ছিল নন-লিগ ফুটবলারের জন্য রেকর্ড।

পরের ১৩ বছরে তিনি লেস্টারের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকেন। ক্রমে হয়ে ওঠেন ক্লাবের কিংবদন্তি। ২০১৫-১৬ মৌসুমে ক্লাবের রূপকথার মতো শিরোপা জয়ের অভিযানে তিনিই ছিলেন কেন্দ্রবিন্দুতে। ওই মৌসুমে তিনি গোল করেন ২৪টি। পরে ২০১৯-২০ মৌসুমেও লেস্টারের জার্সিতে তিনি জিতে নেন ‘গোল্ডেন বুট।’

লেস্টারে ১৩ বছরের ক্যারিয়ারে ১৮০টিরও বেশি গোল করেছেন ভার্ডি এবং ৪০০টিরও বেশি ম্যাচ খেলেছেন।

লেস্টারে গৌরবময় অধ্যায় শেষে গত বছর তিনি পাড়ি জমান ইতালিয়ান ক্লাব ক্রেমোনেজেতে। সেখানে এক বছরের চুক্তি শেষে গত সেপ্টেম্বরে বার্নলিতে নাম লিখিয়ে আবার ফিরে আসেন ইংলিশ ফুটবলে।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ভার্ডি খেলেছেন ২৬ ম্যাচ, সবশেষটি ২০১৮ সালে।

  • Related Posts

    টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন-মিরাজ

    খেলাধুলা ডেস্কঃ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল…

    আটকে গেছে বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি

    খেলাধুলা ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বিশাল ব্যবধানে হারের জেরে আটক গেছে পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। ধারণা করা হচ্ছে চুক্তির জন্য চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন-মিরাজ

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 0 views
    টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন-মিরাজ

    রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 0 views
    রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

    টানা ২০ মৌসুমে গোল করে ভার্ডির দারুণ কীর্তি

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 1 views
    টানা ২০ মৌসুমে গোল করে ভার্ডির দারুণ কীর্তি

    আটকে গেছে বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 1 views
    আটকে গেছে বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি

    সমর্থকদের কলা নিয়ে মাঠে আসতে বললেন ম্যানসিটির কোচ

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 3 views
    সমর্থকদের কলা নিয়ে মাঠে আসতে বললেন ম্যানসিটির কোচ

    বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন মারা গেছেন

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 3 views
    বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন মারা গেছেন