রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতিবিদরা স্বাধীনতার ইতিহাস লেখার কারণে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যথাযথভাবে উঠে আসেনি। ফলে ইতিহাস বিকৃত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ‘সিনিয়র টাইগার্স’-এর অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি ও মুক্তিযুদ্ধের উত্তাল দিনের কথা তুলে ধরে স্পিকার বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্যই এই যুদ্ধ হয়েছিল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদানও যথাযথভাবে তুলে ধরা হয়নি। মুক্তিযুদ্ধের সময় এই রেজিমেন্টের নেতৃত্বেই অনেকে ঐক্যবদ্ধ হয়েছিলেন।

অনুষ্ঠান শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজঃ ডেঙ্গু ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে গুলশানের বাসা থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল,…

    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ডেস্ক নিউজঃ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এ ঘটনায় ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন-মিরাজ

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 1 views
    টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন-মিরাজ

    রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 4 views
    রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

    টানা ২০ মৌসুমে গোল করে ভার্ডির দারুণ কীর্তি

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 2 views
    টানা ২০ মৌসুমে গোল করে ভার্ডির দারুণ কীর্তি

    আটকে গেছে বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 2 views
    আটকে গেছে বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি

    সমর্থকদের কলা নিয়ে মাঠে আসতে বললেন ম্যানসিটির কোচ

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 4 views
    সমর্থকদের কলা নিয়ে মাঠে আসতে বললেন ম্যানসিটির কোচ

    বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন মারা গেছেন

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 4 views
    বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন মারা গেছেন