বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ার নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতা (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। প্রথম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে রেললাইন থেকে মরদেহ সরানোর আগেই এর ওপর দিয়ে দ্বিতীয় একটি ট্রেন চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মমতা বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে।

জানা গেছে, সকালে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি নারুলী এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার আগেই ডাউন কলেজ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করে। এতে মরদেহটি আরও ক্ষতিগ্রস্ত হয়।

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি বর্তমানে স্টেশনে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • Related Posts

    সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যায় প্রধান আসামি গ্রেফতার

    সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবককে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা…

    লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও তাৎক্ষণিক বাধায় বিএসএফের সেই চেষ্টা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফায়ার সার্ভিসে ডিডি ছালেহ উদ্দিনের বিরুদ্ধে দৈনিক ১০ লাখ টাকা ঘুষের অভিযোগ

    ফায়ার সার্ভিসে ডিডি ছালেহ উদ্দিনের বিরুদ্ধে দৈনিক ১০ লাখ টাকা ঘুষের অভিযোগ

    এক গ্রামে বিক্রি ১৫ কোটি টাকার সবজির চারা

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 4 views
    এক গ্রামে বিক্রি ১৫ কোটি টাকার সবজির চারা

    সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যায় প্রধান আসামি গ্রেফতার

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 5 views
    সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যায় প্রধান আসামি গ্রেফতার

    দোয়ার মরতবা অপরিসীম

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 5 views
    দোয়ার মরতবা অপরিসীম

    ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 8 views
    ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮

    আট বছর পরও থামেনি রূপালি গিটারের সুর

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 4 views
    আট বছর পরও থামেনি রূপালি গিটারের সুর