ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮

image_pdfSaveimage_print

ডেঙ্গু ডেস্কঃ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৪৮ জনের মৃত্যু হলো।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ২৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৫৯৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১, খুলনা বিভাগে ২৯০, ময়মনসিংহ বিভাগে ৯৩, রাজশাহী বিভাগে ২০০, রংপুর বিভাগে ৭২ এবং সিলেট বিভাগে ১৫ জন রয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন এবং সিলেট বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজনের মৃত্যু হয়েছে।

  • Related Posts

    ডেঙ্গুতে মৃত্যু সাড়ে তিনশ ছাড়াল

    ডেঙ্গু ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু সাড়ে তিনশ ছাড়াল। রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুসংক্রান্ত বুলেটিনে…

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

    ডেঙ্গু ডেস্কঃ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৪২ জনের মৃত্যু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চাইল বাংলাদেশ

    সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চাইল বাংলাদেশ

    আয়োজকদের বিরুদ্ধে ‘অপহরণের’ অভিযোগ ভারতীয় মডেলের

    • By admin admon
    • অক্টোবর ১৯, ২০২৬
    • 4 views
    আয়োজকদের বিরুদ্ধে ‘অপহরণের’ অভিযোগ ভারতীয় মডেলের

    সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

    • By admin admon
    • অক্টোবর ১৯, ২০২৬
    • 6 views
    সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

    ভারত ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ করলেন ইমরান খান

    • By admin admon
    • অক্টোবর ১৯, ২০২৬
    • 6 views
    ভারত ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ করলেন ইমরান খান

    টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার ৩, ছিল বড়সড় হামলার ছক

    • By admin admon
    • অক্টোবর ১৯, ২০২৬
    • 6 views
    টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার ৩, ছিল বড়সড় হামলার ছক

    ৫০০ কোটির ক্লাবে রজনীকান্তের নতুন সিনেমা

    • By admin admon
    • অক্টোবর ১৯, ২০২৬
    • 6 views
    ৫০০ কোটির ক্লাবে রজনীকান্তের নতুন সিনেমা