শ্রীলঙ্কায় পুরো বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত, বন্ধ সরবরাহ

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় বিদ্যুৎ গ্রিডে ত্রুটির কারণে শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবার দেশটির বিভিন্ন এলাকায় দুই ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ ছিল না। কখন বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো সময়সীমা জানানো হয়নি।

দেশটির জ্বালানিমন্ত্রী অনুরা করুণাতিলাকা জানিয়েছেন, ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজে সহায়তা করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা গ্রাহকদের সেগুলো বিচ্ছিন্ন রাখার অনুরোধ জানানো হচ্ছে।

দেশটির জ্বালানিমন্ত্রী অনুরা করুণাথিলাকে জানিয়েছেন, আপার কোটমালে বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ উৎপাদনের তুলনায় সৌরবিদ্যুতের উৎপাদন বেশি হয়ে যাওয়ায় এ বিপর্যয় ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও পুরো জাতীয় গ্রিড বন্ধ হয়ে গিয়েছিল। উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল এক রোববারে সৌরবিদ্যুতের উৎপাদন চাহিদা ছাড়িয়ে যাওয়ায় ওই বিপর্যয় ঘটে। তখন বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে ছয় ঘণ্টার বেশি সময় লেগেছিল।

শ্রীলঙ্কায় স্থাপিত সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৩ হাজার মেগাওয়াটের কিছু বেশি। অথচ দিনের বেলায় দেশটিতে বিদ্যুতের চাহিদা থাকে ২ হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট।

কর-সুবিধার কারণে অনেক গ্রাহক সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হয়েছেন। তারা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করছেন। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা।

সরকার আগামী তিন বছরের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতা প্রায় ৪ হাজার ৪০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। ২০২৪ সালের তুলনায় এই বৃদ্ধি হবে ৩৮৮ শতাংশ।

  • Related Posts

    কঙ্গোতে ইবোলা সংক্রমণ ৯ হাজার ছাড়াল, মৃত্যু সাড়ে ৪ হাজারের বেশি

    আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মহামারি নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে। দেশটির অষ্টম প্রদেশ নর্থ উবাঙ্গিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে। সেখানে আক্রান্ত দুজনের মধ্যে…

    টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

    আন্তর্জাতিক ডেস্কঃ ‘ভয় কেনার খরচ’ কিংবা ‘কষ্ট পাওয়ার বিনিময় অর্থ ব্যয়’—চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং এমন অদ্ভুত কিছু বাক্যাংশ বেশ ঝড় তুলেছে। অদ্ভুত শোনালেও, বিষাদময় ও থ্রিলিং অভিজ্ঞতার খোঁজে ঘুরে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান

    • By Sara
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 8 views
    জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান

    কঙ্গোতে ইবোলা সংক্রমণ ৯ হাজার ছাড়াল, মৃত্যু সাড়ে ৪ হাজারের বেশি

    • By Sara
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 13 views
    কঙ্গোতে ইবোলা সংক্রমণ ৯ হাজার ছাড়াল, মৃত্যু সাড়ে ৪ হাজারের বেশি

    কক্সবাজারে ৯০ শতাংশ আবাসনে নেই লাইসেন্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা

    • By Sara
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 9 views
    কক্সবাজারে ৯০ শতাংশ আবাসনে নেই লাইসেন্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা

    বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী ফিফা সভাপতি, জানালেন পরিকল্পনা

    • By Sara
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 9 views
    বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী ফিফা সভাপতি, জানালেন পরিকল্পনা

    নতুন অধিনায়ক নাহিদাকে অভিনন্দন জানালেন জ্যোতি

    • By Sara
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 10 views
    নতুন অধিনায়ক নাহিদাকে অভিনন্দন জানালেন জ্যোতি

    বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

    • By Sara
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 9 views
    বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২