হরমুজ প্রণালিতে ইরানের মাইনের আঘাতে দুই ট্যাংকারে আগুন

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের পেতে রাখা নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী সুপার ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইরানের সামরিক বাহিনীর এই অভিজাত ইউনিট।

আইআরজিসির দাবি, ট্যাংকার দুটি ইরানের অনুমোদনহীন সামুদ্রিক এলাকা দিয়ে চলাচল করছিল। এ সময় সেগুলো নৌমাইনের সংস্পর্শে আসে। তবে পশ্চিমা ও আরব দেশগুলোর অভিযোগ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিতে ইরানি বাহিনী সরাসরি বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে।

বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় ট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। জাহাজটি নেভিগেশন ব্যবস্থা ও রাডার বন্ধ রেখে অনুমোদনহীন পথে চলার চেষ্টা করছিল। এ সময় মাইনের আঘাতে এর ইঞ্জিনকক্ষে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। ট্যাংকারটি তখন দাউ দাউ করে জ্বলছিল বলে দাবি করেছে আইআরজিসি।

এর আগে শুক্রবার দুটি ট্যাংকারে হামলার খবর জানিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড। শনিবার সকালে একটি সুপার ট্যাংকারে আগুন লাগার কথা জানানো হয়। এর কয়েক ঘণ্টা পর দ্বিতীয় ট্যাংকারটিও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দেয় বাহিনীটি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। পরে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কার্যত আরও জটিল হয়ে পড়ে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় উপসাগরীয় আরব দেশগুলো থেকে তেল নিয়ে কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করে বেরিয়ে যেতে সক্ষম হয়। তবে গত কয়েক দিন ধরে সেখানে জাহাজ চলাচলে আবারও বাধা সৃষ্টি করছে ইরানের বিপ্লবী গার্ড।

  • Related Posts

    শ্রীলঙ্কায় পুরো বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত, বন্ধ সরবরাহ

    আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় বিদ্যুৎ গ্রিডে ত্রুটির কারণে শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবার দেশটির বিভিন্ন এলাকায় দুই ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ ছিল না। কখন বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক…

    শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের

    আন্তর্জাতিক ডেস্ক : উড়তে সক্ষম নতুন টেসলা রোডস্টার উন্মোচন করেছেন মার্কিন ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে স্পেসএক্সের রকেট উন্নয়ন কেন্দ্রে গাড়িটির বিশেষ সংস্করণকে মাটি থেকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

    • By Sara
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 5 views
    সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

    শ্রীলঙ্কায় পুরো বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত, বন্ধ সরবরাহ

    • By Sara
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 5 views
    শ্রীলঙ্কায় পুরো বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত, বন্ধ সরবরাহ

    হরমুজ প্রণালিতে ইরানের মাইনের আঘাতে দুই ট্যাংকারে আগুন

    • By Sara
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 6 views
    হরমুজ প্রণালিতে ইরানের মাইনের আঘাতে দুই ট্যাংকারে আগুন

    ১৫–১৬টি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরও ব্যবস্থা নেই: গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদকে ঘিরে কমিশন বাণিজ্য ও বিপুল সম্পদের অভিযোগ

    ১৫–১৬টি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরও ব্যবস্থা নেই: গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদকে ঘিরে কমিশন বাণিজ্য ও বিপুল সম্পদের অভিযোগ

    খুলনা ডিসি অফিসে আগুন, তিনটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

    • By Sara
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 4 views
    খুলনা ডিসি অফিসে আগুন, তিনটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

    উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

    • By Sara
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 4 views
    উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার