গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

জানা গেছে, আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শহরতলির ঘোষেরচর এলাকার মাঠে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের মধ্যকার ফুটবল খেলা চলাকালীন সময়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ফকিরকান্দির লোকজন ঘোষেরচরের হান্নান মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যার পর টর্চের আলো জ্বালিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের প্রায় শতাধিক সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় ৫ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

  • Related Posts

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

    ডেস্ক নিউজ : নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন…

    নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন, ছেলে গ্রেপ্তার

    ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

    • By Sara
    • অক্টোবর ২০, ২০২৬
    • 8 views
    দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

    মাছ ধরার নৌকায় করে মিসাইলসহ অন্যান্য অস্ত্র আনছে হুথিরা

    • By Sara
    • অক্টোবর ২০, ২০২৬
    • 4 views
    মাছ ধরার নৌকায় করে মিসাইলসহ অন্যান্য অস্ত্র আনছে হুথিরা

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

    • By Sara
    • অক্টোবর ২০, ২০২৬
    • 9 views
    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

    রোনালদোর বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ম্যানইউ কোচ

    • By Sara
    • অক্টোবর ২০, ২০২৬
    • 4 views
    রোনালদোর বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ম্যানইউ কোচ

    মালদ্বীপের জালে ৩৩ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ২০, ২০২৬
    • 6 views
    মালদ্বীপের জালে ৩৩ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

    টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    • By Sara
    • অক্টোবর ২০, ২০২৬
    • 5 views
    টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য