চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

image_pdfSaveimage_print
আন্তর্জাতিক ডেস্কঃ প্রথম ধাপের ভোটে পিছিয়ে থেকেও দ্বিতীয় ধাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
রোববারের (২৫ অক্টোবরের) নির্বাচনে শতকরা ৫১ ভাগের বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেন আশি বছর বয়সী এই রাজনীতিক। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্রাজিলের সুপিরিয়র ইলেকটোরাল কোর্টের তথ্যমতে, লুলা ৬ কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছেন, যেখানে বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশ বা ৫ কোটি ৯০ লাখের কিছু বেশি ভোট। প্রাথমিক ধাপে লুলার ভোট ছিল ৪৫ শতাংশ এবং বলসোনারোর ছিল ৪৭ শতাংশ। ব্রাজিলের আধুনিক ইতিহাসে প্রথম ধাপে হেরে গিয়ে দ্বিতীয় ধাপে বিজয়ী হওয়ার ঘটনা এটিই প্রথম। আগামী ২০২৭ সালের ৫ জানুয়ারি চতুর্থ মেয়াদে শপথ গ্রহণ করবেন লুলা।

ভোটিং প্রক্রিয়ার দিন পরিবহন সংকট এবং ভারী বৃষ্টির কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা বেশি সময় ভোটগ্রহণ খোলা রাখা হয়। এই বিজয়কে স্বাগত জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম ও মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। তবে বিরোধী প্রার্থী ফ্লাভিও বলসোনারো এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভোটের সময়সীমা বাড়ানো নিয়ে আইনি জটিলতার অভিযোগ তুলে নির্বাচন বাতিলের ইঙ্গিত দিয়েছেন।

বিজয়ী ভাষণে লুলা স্বীকার করেন, ডানপন্থী সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের মুখোমুখি হতে হবে তাকে। লুলার এই জয় ল্যাটিন আমেরিকায় ডানপন্থীদের উত্থানের মাঝে এক নতুন রাজনৈতিক পরিবর্তন এনেছে। নির্বাচিত হলে কর্মসপ্তাহ ছোট করা ও অর্থনৈতিক চাপ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, লুলার সাবেক প্রতিদ্বন্দ্বী ও ফ্লাভিও বলসোনারোর বাবা জাইর বলসোনারো অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত রয়েছেন, যা নিয়ে ট্রাম্প প্রশাসন ব্রাজিলের ওপর পূর্বে বিভিন্ন শুল্ক আরোপ করেছিল।

সূত্র: আল জাজিরা।

Share this news as a Photo Card

  • Related Posts

    সরবরাহ বাড়ার সম্ভবনায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

    আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তিন মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। সরবরাহ পর্যাপ্ত থাকা এবং বাজারে চাহিদার তুলনায় তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার আশঙ্কায় মঙ্গলবারও দরপতন অব্যাহত রয়েছে।…

    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

    আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দশক ধরে চলা মার্কিন হামলা এবং নিষেধাজ্ঞার ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি (২৯০ বিলিয়ন) ডলার দাবি করেছে ইরান। সোমবার ইরানের বিচার বিভাগের এক কর্মকর্তা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি

    ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি

    বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ
    ২৬ অক্টোবর ২০২৬

    চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob