ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ভূমিধস জয়

image_pdfSaveimage_print

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। পোস্টাল ভোটসহ ১৮৫টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত চূড়ান্ত ঘোষণাপত্রের তথ্য অনুযায়ী, পোস্টাল ভোটসহ ১৮৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। অর্থাৎ, ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোটের বিশাল ব্যবধানে ভূমিধস জয় পেয়েছেন বিএনপি প্রার্থী।

নির্বাচনে অংশ নেয়া অন্য তিন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৪৫০ ভোট।

রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্যমতে, ৫ লাখ ১৬ হাজার ৪৫১ জন ভোটারের এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি, যা মোট ভোটারের ৬৪ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৫টি এবং বাতিল হয়েছে ৫ হাজার ৩২৫টি ভোট।

ভোটগ্রহণের দিন আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মির্জা ফয়সল আমীন। তবে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, অনেক কেন্দ্রে কর্মকর্তাদের পরিচয়পত্রে ছবি ছিল না, যা উদ্বেগজনক। তিনি ১৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তুলেছিলেন।

ভোট চলাকালে একটি কেন্দ্রে প্রক্সি বা জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি ভেঙে প্রতীকসহ ভোটারের স্লিপ বিতরণের দায়ে এক জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভোটগ্রহণ প্রক্রিয়া ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন শতভাগ শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে এবং কমিশনকে উদ্বিগ্ন করার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের পরিচয়পত্রে ছবি না থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ভোটার ও পোলিং অফিসারদের পরিচয় ডেটাবেজের তথ্য মিলিয়ে নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট এজেন্টদের বিষয়টি বুঝিয়ে সমাধান করা হয়েছে।

উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় আসনটিতে ২১ প্লাটুন বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ২৫১ সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের মনিটরিং টিমের পাশাপাশি ৪ জন বিদেশি পর্যবেক্ষকসহ দেশি-স্থানীয় ১৭৭ জন পর্যবেক্ষক পুরো নির্বাচন পর্যবেক্ষণ করেন।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর

    ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও…

    বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ডেস্ক নিউজঃ একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি ৯টা ৫০ মিনিটে মোংলায় অবতরণ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নারী ক্রিকেটারদের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দিতে যাচ্ছে বিসিবি

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 0 views
    নারী ক্রিকেটারদের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দিতে যাচ্ছে বিসিবি

    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 1 views
    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    সৌদি আরবের পৃথক বিমান হামলায় ইয়েমেনে ৭ জন নিহত

    • By Sara
    • নভেম্বর ৫, ২০২৬
    • 30 views
    সৌদি আরবের পৃথক বিমান হামলায় ইয়েমেনে ৭ জন নিহত

    টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

    • By Sara
    • নভেম্বর ৫, ২০২৬
    • 26 views
    টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

    ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

    • By Sara
    • নভেম্বর ৫, ২০২৬
    • 26 views
    ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

    জামিন পেলেন পরীমণি

    • By Sara
    • নভেম্বর ৫, ২০২৬
    • 23 views
    জামিন পেলেন পরীমণি