শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন অভিনেতা শিবা শানু। তার আসল নাম চৌধুরী মাজহার আলী। অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে তাকে।

আগামী এক বছরের জন্য পদটিতে নিয়োগ দেয়া হয়েছে শিবা শানুকে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ দায়িত্ব দেয়া হলো।

এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন শাওয়াল খানম। ট্রাস্টটি দেশের শিল্পীদের কল্যাণে কাজ করে।

উল্লেখ্য, শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। প্রায় তিন দশকের ক্যারিয়ারে চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

  • Related Posts

    মা হারালেন চিত্রনায়িকা পপি

    বিনোদন ডেস্ক : ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল…

    তানজিন তিশার বিরুদ্ধে এবার হুমকির মামলা, আদালতে হাজিরের নির্দেশ

    বিনোদন ডেস্ক : পঁচাত্তর হাজার টাকার শাড়ি নিয়ে মামলার বাদীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। আগের মামলার বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 7 views
    বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

    নভেম্বরের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 2 views
    নভেম্বরের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

    ইয়েমেনে হুথিদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 3 views
    ইয়েমেনে হুথিদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা

    ১২০০ পিস ইয়াবা উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 4 views
    ১২০০ পিস ইয়াবা উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

    গ্যাবনকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 3 views
    গ্যাবনকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 5 views
    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু