বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেয়ার কোনো সুযোগ নেই। জনগণ তা মেনে নেবে না। এ বিষয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন। পাঠকদের জন্য তার পোস্টটি তুলে ধরা হলো:
শফিকুর রহমান লেখেন, অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোর ইত্যাদি বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেয়া হলেও কার্যত বাংলাদেশ তার কোনো সুফলই পায়নি।
তিনি লেখেন, জাপান, চীন বা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
বিরোধীদলীয় নেতা আরও লিখেন, বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপোসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।










