পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

image_pdfSaveimage_print

বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।

তিনি বলেন, এরইমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। এ ক্ষেত্রে মালিক-শ্রমিকসহ সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।

Share this news as a Photo Card

  • Related Posts

    নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের

    নড়াইলে সহিংসতার ঘটনায় সাবেক ক্রিকেটার ও এমপি মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে ইন্ধন দেয়ার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে…

    এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ সোমবার

    দেশের চলমান পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 7 views
    জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

    রাজধানীর মিরপুরে বাসে আগুন

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 7 views
    রাজধানীর মিরপুরে বাসে আগুন

    ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 11 views
    ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 17 views
    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

    এইচএসসিতে কম পাস করা ৭৯ কলেজের অধ্যক্ষকে জরুরি তলব

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 14 views
    এইচএসসিতে কম পাস করা ৭৯ কলেজের অধ্যক্ষকে জরুরি তলব

    ৬ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে অল আউট বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 14 views
    ৬ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে অল আউট বাংলাদেশ
    ০২ নভেম্বর ২০২৬

    পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob