এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশ

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা চার ম্যাচে বড় হারের হতাশা কাটিয়ে অবশেষে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছেন আশরাফুল ইসলামরা।

সোমবার ভারতের পাঞ্জাবের জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২ মিনিটের মাথায় চেন বেনহাইয়ের পেনাল্টি কর্নার থেকে গোলে লিড পায় চীন।

প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে বাংলাদেশকে বেশ লড়াই করতে হয়। অবশেষে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে স্বস্তি ফেরান আশরাফুল ইসলাম।

এরপর শেষ পর্যন্ত আক্রমণ ও পাল্টা আক্রমণের ম্যাচটিতে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় লড়াই।

এবারের আসরে বাংলাদেশের যাত্রা মোটেও সুখের ছিল না। উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হারের পর জাপানের বিপক্ষে লড়াই করেও ১-০ গোলে হেরেছিল দল।

এরপর মালয়েশিয়ার কাছে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে পয়েন্ট শূন্য ছিল বাংলাদেশ।

তবে টানা চার হার শেষে চীনের বিপক্ষে এই ড্র দলের খেলোয়াড়দের মানসিকভাবে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

গ্রুপ পর্বের বাধা টপকাতে না পেরে টুর্নামেন্টে জয়হীনই থাকতে হলো লাল-সবুজের জার্সিধারীদের।

চলতি টুর্নামেন্টে নিজেদের শেষ ও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আগামী পরশু আবারও এই চীনের মুখামুখি হবে বাংলাদেশ দল।

  • Related Posts

    অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো হংকং সিক্সেসের শিরোপা জিতল আফগানরা

    ক্রীড়া ডেস্ক : ‘হংকং সিক্সস’-এর ফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে আফগানিস্তান। গুলবাদিন নাইবের নেতৃত্বে আফগান দলটি ফাইনালে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে। অজিদের দেওয়া ১১৬ রানের…

    ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : মিরপুর টেস্টের প্রথম ইনিংস শেষে লিড পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ব্যাটারদের ব্যর্থতায় সেই লিড বড় করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। এতে ওয়েস্ট ইন্ডিজের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 5 views
    এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশ

    নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 5 views
    নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান

    ভুয়া বিল-ভাউচার ও প্রকল্পের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণপূর্তে

    ভুয়া বিল-ভাউচার ও প্রকল্পের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণপূর্তে

    পরীক্ষায় মানহীন প্রমাণিত ওষুধ বাজারে বিক্রির অভিযোগ, ব্যবস্থা নিতে নীরব ঔষধ প্রশাসন

    • By admin admon
    • নভেম্বর ২, ২০২৬
    • 113 views
    পরীক্ষায় মানহীন প্রমাণিত ওষুধ বাজারে বিক্রির অভিযোগ, ব্যবস্থা নিতে নীরব ঔষধ প্রশাসন

    ক্ষমতার পালাবদলেও বহাল রমজান খান, বদলি বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ২, ২০২৬
    • 30 views
    ক্ষমতার পালাবদলেও বহাল রমজান খান, বদলি বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ

    জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

    জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির